শিগগিরই পঞ্চম পারমানবিক পরীক্ষা চালাবে উত্তর কোরিয়া

ctgbarta24.com
Share

আন্তর্জাতিকডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

রোববার, ১৭ এপ্রিল ২০১৬

কিম জং উং

উওর কোরিয়া প্রেসিডেন্ট কিম জং উন

শিগগিরই পঞ্চমবারের মতো পারমাণবিক পরীক্ষা চালাতে যাচ্ছে উত্তর কোরিয়া। মে মাসের শুরুতে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সমাবেশের আগেই পারমাণবিক পরীক্ষাটি চালানো হতে পারে বলে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়নহাপে খবর প্রকাশ করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্রের বরাতে ওই খবরে আরও বলা হয়, দলীয় সমাবেশে উত্তর কোরীয় নেতা কিম জং উন বিষয়টি নিয়ে গর্ব করতে পারেন।

গত শুক্রবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হওয়ার কারণে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই উত্তর কোরিয়ার পঞ্চম পারমাণবিক পরীক্ষা চালানোর সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তা ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, শুক্রবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ব্যর্থতা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের জন্য খুবই লজ্জার কারণ হয়ে উঠেছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে, অতিরিক্ত পারমাণবিক পরীক্ষা চালানোর জন্য পিয়ংইয়ং প্রযুক্তিগতভাবে প্রস্তুত রয়েছে। এখন কেবল উত্তর কোরীয় নেতার রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষার ওপর বাকিটুকু নির্ভর করছে।

কিম জং উন

কিম জং উন

এদিকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা ওই খবরের সত্যতা নিশ্চিত করতে পারছে না; তবে উত্তর কোরিয়ার পক্ষে যেকোনও সময় পারমাণবিক পরীক্ষা চালানো সম্ভব। এ বছরের শুরু থেকেই উ. কোরিয়ার সঙ্গে পারমাণবিক উত্তেজনা চলছে বিশ্বশক্তিগুলোর।

গত জানুয়ারির প্রথম সপ্তাহে উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালায়। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে স্যাটেলাইট পরীক্ষা চালায় দেশটি। আর এ দুটি ঘটনাকেই জাতিসংঘের নিষেধাজ্ঞার লঙ্ঘন বলে মনে করা হয়। এরপর মার্চের শুরুর দিকে পিয়ংইয়ং-এর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ ও ওয়াশিংটন।

তারপরও এ মাসেই আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি করা এক ইঞ্জিনের সফল পরীক্ষা সম্পন্ন করার দাবি করে দেশটি।

তথ্যসূত্র: বিবিসি

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

তনু হত্যার ঘটনা পরিকল্পিত, জড়িত একাধিক ব্যক্তি: বিশেষ পুলিশ সুপার... কুমিল্লা প্রতিনিধি, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬ সোহাগী জাহান তনু হত্যার তদন্ত সহায়ক দলের সদস্য কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ব...
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ আগামী তিন বছরে... একনেকে অনুমোদন মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬ চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন একনেকে অনুমোদন দোহাজারী হতে কক্সবাজার পর্যন্ত রেলপথ অবশেষে হতে যাচ্ছে। আ...
প্রাইম ব্যাংকের বিপক্ষে তামিম ইকবালের বিধ্বংসী সেঞ্চুরী... খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬ প্রাইম ব্যাংক লিমিটেডের বিপক্ষে আজ ফতুল্লায় ডিপিএলের প্রস্তুতি ম্যাচে আবাহনীর দেশ সেরা ব...
রাখাল বালিকা থেকে ফ্রান্সের শিক্ষামন্ত্রী!... মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম আরিফ মাহমুদ: নাজাতের জীবন যেন রূপকথার গল্পের চেয়ে বেশী রোমাঞ্চকর। ১৯৭৭ সালের ৪ অক্টোবর উত্তর মরক্কোর এক...
ভারতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৭ সোমবার, ১৮ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উড়িষ্যায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত...



Leave a Reply