ctgbarta24.com
জেনিফার আলম, সিটিজিবার্তা২৪ডটকম
রোববার, ১৭ এপ্রিল ২০১৬
ঢাকা : রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে বঙ্গবভনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গবভনে পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীও রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান।
এদিকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নূরে ইলাহি বীণা বাংলামেইলকে বলেন, ‘প্রধানমন্ত্রী বঙ্গভবনে যাওয়ার বিষয়টি আমিও শুনেছি। তবে আমি স্পষ্ট করে বলতে পারছি না। প্রেস সচিবের সঙ্গে যোগাযোগ করলে এ ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া যেতে পারে।’
সর্বশেষ গত ২৯ জানুয়ারি এক নৈশভোজে অংশ নিতে বঙ্গভবনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

