খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম
মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬

প্রাইম ব্যাংক লিমিটেডের বিপক্ষে আজ ফতুল্লায় ডিপিএলের প্রস্তুতি ম্যাচে আবাহনীর দেশ সেরা বাহাতি ড্যাশিং ওপেনার তামিম ইকবাল বিধ্বংসী ৯০ বলে ১৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রস্তুতি ম্যাচে আজ ফতুল্লায় প্রাইম ব্যাংক লিমিটেডের বিপক্ষে মাঠে নামে তামিম ইকবালের আবাহনী লিমিটেড।
একমাত্র পুত্র সন্তান ও পরিবার নিয়ে পবিত্র ওমরাহ হজ্ব পালন করে দেশে ফিরেই খেলার মাঠে নেমে পড়েন দেশ সেরা বাহাতি ওপেনার তামিম ইকবাল।
টসে জিতে প্রথমে ব্যাট করে তামিমের চোখ ধাঁধানো ইনিংসে ৩২৩ রানের বড় এক লক্ষ্য দাঁড় করে আবাহনী।
বিধ্বংসী ব্যাটিং করে মাত্র ৯০ বলে ১৩৯ রানের এক ইনিংস খেলেন দেশ সেরা ওপেনার তামিম।
উল্লেখ্য যে, টুর্নামেন্টের মূল পর্বের খেলা শুরু হবে আগামী ২২ তারিখ থেকে।
বিস্তারিত আসছে……
