আসছেন অভিনেতা আইয়ূব বাচ্চু

ctgbarta24.com
Share

বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০১৬

আসছেন অভিনেতা আইয়ূব বাচ্চু

আইয়ুব বাচ্ছু

বিনোদন ডেস্ক : এতদিন সবার প্রিয় গায়ক রক স্টার হিসেবে চিনতো তাকে এবার অভিনেতা হিসেবে টেলিভিশনের পর্দায় একটি টেলিফিল্মে অভিনয় করেছেন বাংলাদেশের ব্যান্ড লিজেন্ট এল আর বি ব্যান্ডের ভোকাল আইয়ুব বাচ্চু । তার গাওয়া  বিখ্যাত গান ‘এখন অনেক রাত’ শিরোনামে টেলিফিল্মটির নামকরণ করা হয়েছে ।

টেলিফিল্মটি নির্মাণ করেছেন নাজমুন মুন্নি। এটি আগামীকাল  শুক্রবার, ২২ এপ্রিল বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার করা হবে চ্যানেল আইয়ে।

টেলিফিল্মটির গল্পে দেখা যাবে- মিডল ক্লাস পরিবারের ইউনিভার্সিটি পড়ুয়া তরুণ একটা ছেলে। তার বাবা ব্যবসায়িক কাজে বিদেশ ভ্রমণের সময় প্লেন দুর্ঘটনায় মারা যান। পরিবারে তার মা আছেন কেবল। ছেলেটা ট্যাক্সি চালিয়ে নিজের পড়াশোনা এবং পরিবারের খরচ বহন করে।

দিনের বেলা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করে তাকে রাতের শিফটে কাজ করতে হয়। শান্ত, নিরব, আলো-আঁধারের রাতের ঢাকা ছেলেটাকে জীবনের নতুন অভিজ্ঞতা দেয়। কখনো দেখা যায় মাতাল বা চোর আবার কখনো বাংলাদেশের জনপ্রিয় কোনো তারকার সাথে অথবা তারই কোনো ক্লাসমেটের সাথে।

প্রতিদিন রাতে যখন সে কাজে বের হয়, একেকদিন একেকটা ঘটনার সম্মুখীন হয়। মাঝে দু’একবার কোনো কোনো ঘটনার সাথে জড়িয়ে পড়ে। তার মধ্যে হতাশা তৈরি হতে থাকে। জীবনের জটিলতায় হারিয়ে না যাওয়া এক তরুণ গ্রাজুয়েশন শেষ করে আজ বাংলাদেশের সবচাইতে বড় অনলাইন রেন্টাল মার্কেটপ্লেসের স্বত্বাধিকার।

নাটকের আরো বেশ কিছু চরিত্রে দেখা যাবে জনপ্রিয় তারকাদের।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

‘মেলায় যাই রে’ নিয়ে এবার আইনি নোটিশ পাঠিয়েছেন মাকসুদ... বিনোদন ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ২০ এপ্রিল ২০১৬ ছবি: সংগ্রহীত বাংলা নববর্ষের পহেলা বৈশাখ নিয়ে দেশের জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাকের কালজয়...
নোবেল-মৌ এক যুগ পরে বিজ্ঞাপনে বিনোদনডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম রবিবার, ১৭ এপ্রিল ২০১৬ আদিল হোসেন নোবেল ও সাদিয়া ইসলাম মৌ বাংলাদেশের সফল মডেলিং জুটি আদিল হোসেন নোবেল ও সাদ...
শাহরুখকে বাবা বলে পরিচয়ই দিতে চান না আরিয়ান... বিনোদন ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬ বাবা শাহরুখ খানের সাথে আরিয়ান বলিউড বাদশা শাহরুখ খানকে নিজের বন্ধু বা পরিচিত বলে ...
‘আমি কখনো কারও ফ্যান ছিলাম না’ বিনোদন ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৫ এপ্রিল  ২০১৬ শাহরুখ খান শাহরুখ খানের বলিউড সিনেমা ক্যারিয়ার প্রায় ২৫ বছরের। সারা বিশ্বে তার ...
পহেলা বৈশাখে সর্বত্র জেমস বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম বিনোদন ডেস্ক : পহেলা বৈশাখে জেমসের প্রথম পরিবেশনা থাকছে লে.শেখ জামাল ধানমন্ডি মাঠে দুপুর ১টায়। এ...



Leave a Reply