তনুর চাচা-চাচিসহ ৪জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি

ctgbarta24.com
Share

নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

বুধবার, ২০ এপ্রিল ২০১৬

তনু হত্যার ঘটনা পরিকল্পিত, জড়িত একাধিক ব্যক্তি: বিশেষ পুলিশ সুপার

 

কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার ঘটনায় তাঁর চাচা, চাচিসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাঁদের সিআইডির কুমিল্লা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সিআইডির দায়িত্বশীল একটি সূত্রে ওই তথ্য জানা গেছে।

তনুর চাচা মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামের আলাল হোসেন, চাচি সাজেদা বেগম, তনুদের এলাকার বাসিন্দা পেয়ার আহমেদের বন্ধু জিদনীসহ আরও একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ নিয়ে ৫৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হলো।

সিআইডির বিশেষ পুলিশ সুপার ও তদন্ত সহায়ক দলের প্রধান আবদুল কাহার আকন্দ, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. নাজমুল করিম খান ও মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহীম ওই চারজনকে জিজ্ঞাসাবাদ করেন।

আজ বিকেলে আবদুল কাহার আকন্দ সিআইডির কুমিল্লা দপ্তরে গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমরা জিজ্ঞাসাবাদের প্রাপ্ত তথ্য যাচাই করছি। শিগগিরই একটি ফলাফল দিতে পারব। আমরা অনেক দূর এগিয়েছি।’

‘তনুর পরিবারকে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তনুর পরিবার ক্ষতিগ্রস্ত পরিবার। তাই তথ্য নেওয়ার জন্য তদন্তের স্বার্থে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

এ ব্যাপারে তনুর বাবা ইয়ার হোসেন বলেন, ‘আমার ছোট ভাই ও ভাইয়ের বউকে বেলা ১১টার সময় বাসা থেকে নিয়ে যাওয়া হয়। বেলা দুইটায় তারা সিআইডি কার্যালয় থেকে ফিরে আসে। এরপর তারা গ্রামের বাড়িতে চলে যায়। তাদের পারিবারিক নানা বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ওদের কেন ডাকল, বুঝলাম না।’

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

তারাগঞ্জে বাস দূর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩... সিটিজিবার্তা২৪ডটকম, নিউজ ডেস্ক বুধবার, ২০ এপ্রিল ২০১৬ রংপুর তারাগঞ্জে বাস দূর্ঘটনা রংপুর : জেলার তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের...
তামিম ইকবাল ডিপিএলে আবাহনীর অধিনায়ক খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ২০ এপ্রিল ২০১৬ আবাহনী লিমিটেড এর এবারের অধিনায়ক তামিম ইকবালক জার্সি উন্মোচনে নিজের জার্সিটি আবাহনী ক্লাবে...
সরকারদলীয় কর্মীরা আমাদের প্রচারে বাঁধা দিচ্ছে... বুধবার, ২০ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : ফটিকছড়িতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থীদের প্রচার প্রচারণায় বাধা ...
প্রধানমন্ত্রীর ঘোষণাকে গুরুত্ব দেয়ার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ... বুধবার, ২০ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও...
মা ও ছেলে একই রশিতে ফাঁসি দিয়ে আত্মহত্যা... বুধবার, ২০ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম মাইনউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় হোসনে আরা বেগম (২৫) ও মো. জাহেদুল ই...



Leave a Reply