মা ও ছেলে একই রশিতে ফাঁসি দিয়ে আত্মহত্যা

ctgbarta24.com
Share

বুধবার, ২০ এপ্রিল ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

kagramapমাইনউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় হোসনে আরা বেগম (২৫) ও মো. জাহেদুল ইসলাম (১) নামে মা ও ছেলে একই রশিতে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার বেলা দেড়টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডের রমিজ কেরানি পাড়ায় এই ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে নিজের ঘরের আড়ার সাথে রশি দিয়ে প্রথমে এক বছরের ছেলেকে ও পরে একই রশিতে ফাঁশি দিয়ে হোসনে আরা বেগম আত্মহত্যা করে। হঠাৎ ঘরের ভিতর থেকে চিৎকারের শব্দ শুনে তার জা (দেবরের বউ) রাবেয়া আক্তার ঘরের দিকে ছুটে যায়। এই সময় ভেতর থেকে ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশিদের খবর দিলে তারা এসে দরজা ভেঙ্গে একই রশিতে মা ও ছেলের ঝুলন্ত লাশ দেখতে পায়।

পরে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে মাটিরাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে রশিতে ঝুলানো মা ও ছেলের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পর থেকেই নিহতের স্বামী মো. ইয়াছিনসহ তার বাবা ও ভাই পলাতক রয়েছেন। জানা গেছে, ৬ বছর আগে ইয়াছিনের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় বেলছড়ি ইউনিয়নের হোসনেয়ারা বেগমের। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল বলে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে। এ নিয়ে একাধিক বার গ্রাম্য সালিশও হয়েছে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি) মো. সাহাদাত হেসেন টিটু জানান, আত্মহত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে নিহতের মা ছানোয়ারা বেগম বাদি হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।

 

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

তনুর চাচা-চাচিসহ ৪জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ২০ এপ্রিল ২০১৬   কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার ঘটনায় তাঁর চাচা,...
তারাগঞ্জে বাস দূর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩... সিটিজিবার্তা২৪ডটকম, নিউজ ডেস্ক বুধবার, ২০ এপ্রিল ২০১৬ রংপুর তারাগঞ্জে বাস দূর্ঘটনা রংপুর : জেলার তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের...
সরকারদলীয় কর্মীরা আমাদের প্রচারে বাঁধা দিচ্ছে... বুধবার, ২০ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : ফটিকছড়িতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থীদের প্রচার প্রচারণায় বাধা ...
প্রধানমন্ত্রীর ঘোষণাকে গুরুত্ব দেয়ার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ... বুধবার, ২০ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও...
আব্দুল হামিদ চৌধুরীকে যমুনা ব্যাংক এবং সকল শাখার পক্ষথেকে অভিনন্দন... বুধবার, ২০ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম ? প্রেস বিজ্ঞপ্তি জনাব আব্দুল হামিদ চৌধুরী, সিনিয়র এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান,...



Leave a Reply