শাহরুখকে বাবা বলে পরিচয়ই দিতে চান না আরিয়ান

ctgbarta24.com
Share

বিনোদন ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬

শাহরুখকে বাবা বলে পরিচয়ই দিতে চান না আরিয়ান

বাবা শাহরুখ খানের সাথে আরিয়ান

বলিউড বাদশা শাহরুখ খানকে নিজের বন্ধু বা পরিচিত বলে পরিচয় দিতে পারলে নিজেদের ধন্য মনে করেন এমন লোকের সংখ্যা কিছু কম নয়। তার সঙ্গে একবারের আলাপ বা একবার হাত মেলানোর কথা কতজন সারা জীবন ধরে লোকের কাছে বার বার বলে বেড়ান।

আমজনতা কেন, বলিউডের কত নায়িকাও তার সঙ্গে অন্তত এক বার কাজ করার জন্য পাগল! আর সেই শাহরুখ খানকে কি না নিজের বাবা বলে পরিচয়ই দিতে চান না তার বড় ছেলে আরিয়ান!

শুধু তাই নয়, যদি কেউ তাকে চিনে ফেলে, তাও অবলীলায় অস্বীকার করে নাকি প্রসঙ্গ এড়িয়ে যান আরিয়ান। এটা কোনও গুজব নয়। এ কথা সবাইকে নিজেই জানিয়েছেন শাহরুখ।

খুব সম্প্রতি তার নতুন ফিল্ম ‘ফ্যান’-এর প্রচার অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

কেন এমন করেন আরিয়ান? জবাবে শাহরুখ বলেন, ‘স্টার কিড’ বলে কেউ যদি ওকে চিনে ফেলে, সে ক্ষেত্রে স্বাভাবিক মেলামেশা বা কথা বলার ক্ষেত্রে অস্বস্তি বোধ করেন আরিয়ান। তা ছাড়া যারা ওকে চিনতে পারেন, তারাও কিছুতেই আর স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না। তাই দুই তরফা এই অস্বস্তি এড়াতেই নাকি এমনটা করে থাকেন আরিয়ান।’

আর এতে নাকি ‘পাবলিক প্লেসে’ স্বচ্ছন্দে ঘোরাফেরা করতে পারেন আরিয়ান। বলিউড বাদশার ছেলে হয়েও সাধারণ থাকার জন্য আরিয়ানের এই চেষ্টায় খুশি শাহরুখও।

সূত্র: ডিএনএ

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

‘আমি কখনো কারও ফ্যান ছিলাম না’ বিনোদন ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৫ এপ্রিল  ২০১৬ শাহরুখ খান শাহরুখ খানের বলিউড সিনেমা ক্যারিয়ার প্রায় ২৫ বছরের। সারা বিশ্বে তার ...
পহেলা বৈশাখে সর্বত্র জেমস বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম বিনোদন ডেস্ক : পহেলা বৈশাখে জেমসের প্রথম পরিবেশনা থাকছে লে.শেখ জামাল ধানমন্ডি মাঠে দুপুর ১টায়। এ...
পহেলা বৈশাখে কনর্সাটের উন্মাদনা বিনোদন বার্তা,    সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০১৬  ভোর সকাল ০৫:০৮ ঘন্টা পহেলা বৈশাখে কনসার্টের উন্মাদনায় মেতে উঠবে আজ সারাদেশব্য...
২০১৬-র মিস ইন্ডিয়া প্রিয়দর্শিনী চট্টোপাধ্যায়... সোমবার, ১১ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম বিনোদন ডেস্ক : ১৯৯৪ সালে মিস ইন্ডিয়ার খেতাব জেতেন বাঙালি মেয়ে সুস্মিতা সেন। আর ২০০৩ সালে তা জেতেন তনুশ...
প্রথম দিনেই ‘বাহুবলী’কে টেক্কা দিল গাব্বার সিং... বিনোদন ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ১১ এপ্রিল ২০১৬ ১৭:২৪ ঘণ্টা চট্টগ্রাম : আগে থেকেই ধারনা করা হচ্ছিল যে পবন কল্যাণের মুক্তি প্রতীক্ষিত...



Leave a Reply