সিটিজিবার্তা২৪ডটকম
বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০১৬
জেনিফার আলম: রাজধানী ঢাকা থেকে জাপানের টোকিও শহরের দূরত্ব প্রায় ৪৮৯০ কিলোমিটার। এই দূর পরবাসে বসে একটা মানুষ নিরন্তন চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশের মানুষগুলোর বছরের প্রথম দিনটি যেন ভালোভাবে কাটাতে পারেন। এবারের পহেলা বৈশাখে যেন কোন নারীকে যৌন নিপিড়নের শিকার হতে না হয় সে জন্য তিনি বার বার লিখেছেন মেয়েদের সেলফ ডিফেন্সের বিষয়টি নিয়ে। তিনি আমাদের সুপারকপ মাসরুফ।
মাসরুফ লিখেছেন এক মিনিটে কিভাবে শত্রু কে ঘায়েল করা যায়। দেখিয়ে দিয়েছেন কিভাবে দশ মিনিটের প্রস্তুতিতে নারীদের শ্লীলতাহানি করতে আসা জানোয়ারদের কে শায়েস্তা করা যায়।
আলপিন এবং সেফটিপিন দিয়ে শুধু বুক ভরা সাহস নিয়ে কিভাবে প্রতিরোধ করা যায় রোজকারের বখাটেদের অপ্রতিকর ঘটনাগুলো।
কিন্তু এত সাহস যোগিয়ে এত কিছু বলে আমাদের প্রস্তুত করে দেওয়া মানুষটি কেমন আছেন? আজ তার নতুন পাঞ্জাবি পরা হয় নাই , খাওয়া হয়নি অনেক রকম ভর্তা দিয়ে ভাত বা দেশীয় খাবারের ভালো কিছু। পরিবার, বন্ধু , সহকর্মীদের থেকে ৪৮৯০ কিমি দূর থেকে মানুষটি ঠিক এই মুহুর্তেও লিখে চলেছেন আর সবাইকে সাহস দিয়ে চলেছেন। সবাইকে জানাচ্ছেন হাসিমুখে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শিক্ষা ছুটিতে আছেন কিন্তু এই অফ ডিউটিতেও তিনি সমস্যা সমাধান করে চলেছেন।এই জন্যই হয়তো তিনি সুপারকপ।
আমাদের সুপারম্যান নাই, আমাদের একটা সুপারকপ আছে। মাসরুফ হোসেন এই দূরে বসে তাই সুপার পাওয়ার নাই বলে আক্ষেপ না করে কাজ করে যাচ্ছেন। মনটা পরে থাকে দেশে আর আছেন বিদেশে, এই মানুষটাকে আজ কেউ হয়তো ধন্যবাদ দেয় নাই , কেউ খোজও নেয় নাই কি খেয়ে নতুন বছরটি কাটালেন, তিনি তো এসবের জন্য পরোয়া করেন না। তিনি লিখে চলেছেন যদি একজন মানুষের উপকার হয় বা সচেতনতা জন্মায় এই আশায়।
মাসরুফ বলেন, আমি আমার দেশের মানুষকে জানাই নববর্ষের শুভেচ্ছা। আমি একজন খুব সাধারন সরকারী চাকরীজীবি। আমি চেষ্টা করছি আমার অভিজ্ঞতা এবং লেখার মাধ্যমে যতটুকু সম্ভব সবাইকে সচেতন করতে। আমার লেখা পড়ে যদি একজন মানুষের উপকারে লাগাতে পারেন আমি নিজেকে সার্থক মনে করবো।
আমরা সিটিজিবার্তা২৪ডটকম পরিবারের পক্ষ থেকে সুপারকপ মাসরুফ হোসেন কে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। তার জীবন হোক আনন্দময় এবং আরও আলোকিত।

