সিটিজিবার্তা২৪ডটকম
বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০১৬
জেনিফার আলম: বিশ্বের সেরা অলরাউন্ডার ক্রিকেট খেলোয়াড় বাহাতি সাকিব আল হাসান দেশের সবাইকে বাংলা ১৪২৩ সনের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন প্রথমত আমি আমার দেশের সব মানুষ এবং আমার ফ্যানদেরকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। এবং আমি আশা করছি সবার নতুন বছরটি অনেক ভালো কাটবে এবং সবাই সুখে শান্তিতে বছরটি কাটাতে পারবেন। আমি দেশবাসীর কাছে আমার জন্য এবং আমার পরিবার এর জন্য দোয়া চাই যেন এই বছরটি সুস্থ সুন্দর ভাবে কাটাতে পারি এবং খেলায় আরো ভালো পারর্ফরমেন্স করার মাধ্যমে দেশের জয়ে বড় ভূমিকা রাখতে পারি।
এই মুহুর্তে আই পি এল খেলার জন্য ইন্ডিয়াতে অবস্থান করছেন সাকিব আল হাসান। তিনি বলেন দেশে থাকতে পারলে ভালো লাগতো। সবাই মিলে নতুন বছরটা শুরু করতে পারলে খুব ভালো লাগতো। আর এই দিনটিতে দেশে এত কিছু হয় সে সবগুলোকে মিস করছি।
দেশের খাবার কে মিস করছেন কিনা জানতে চাইলে বলেন, বাসার রান্নার সাথে আসলে কিছুর তুলনা চলে না। আর আমি দেশী খাবার খেতেই পছন্দ করি।
একটি গোপন তথ্য সাকিব ফ্যানদের জন্য – সাকিব নিজেও কিন্তু বেশ ভালো রাধুনী, হয়তো কাজের চাপে রোজ রান্নাঘরে ঢোকার অবস্থা হয়না কিন্তু কাছের বন্ধুরা সবাই সাকিবের বাসায় আড্ডা দিতে আসলে তার হাতের রান্নার জন্য শর্ত জুড়ে দেন। আমাদের অলরাউন্ডার সাকিব আল হাসান আসলে শুধু ক্রিকেটে না সব দিক দিয়েই সর্বপারদর্শী।
আমরা আশা করি সাকিব আগামী বাংলা নববর্ষে তার পরিবার পরিজন নিয়ে দেশে কাটাতে পারবেন।আমাদেরসিটিজিবার্তা২৪ডটকম পরিবারের পক্ষ থেকে সাকিব কে নতুন বছরে অনেক অনেক শুভ কামোনা। আইপিএলে ভালো খেলুক এবং দেশের জয়ে তার ভূমিকা আরো ছিলো, আছে এবং থাকবে সবসময়।

