খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম
মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬
আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে ৩৬তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। এ টুর্নামেন্টে অংশ নিবে দেশের ৬৪টি জেলা। ১৪টি গ্রুপে ভাগ হয়ে মোট ১৪টি ভেন্যুতে লড়বে জেলাগুলো।
টুর্নামেন্টের প্রথম দিন যশোর স্টেডিয়ামে সাতক্ষীরা জেলার মুখোমুখি হবে বাগেরহাট। সাতক্ষীরা স্টেডিয়ামে কুষ্টিয়ার মুখোমুখি হবে ঝিনাইদহ। একই দিনে বরিশাল স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে খেলবে ঝালকাঠি। বগুড়ায় পাবনার মুখোমুখি হবে সিরাজগঞ্জ। পাবনায় বগুড়ার বিপক্ষে খেলবে রাজশাহী।
আগামী মৌসুম থেকে বদলে যাবে এই টুর্নামেন্টের ফরম্যাট। তখন দুই স্তরে ভাগ হয়ে খেলবে দলগুলো। এবারের পারফরম্যান্সের ভিত্তিতে প্রথম ৩২টি দল খেলবে প্রথম স্তরে। পরের ৩২টি দল খেলবে দ্বিতীয় স্তরে। প্রতি বছর ওঠানামা করবে আটটি দল।

