নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬
চট্টগ্রাম : বোয়ালখালীতে প্রতিপক্ষের হামলায় এক ছাত্রলীগ নেতাসহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে আহত করেছে প্রতিবেশিরা।
বৃহস্পতিবার বিকেলে গাছ কাটাকে কেন্দ্র করে উপজেলার কড়লডেঙ্গা শেখ চৌধুরীপাড়ায় তাদের কুপিয়ে আহত করা হয়।
আহতরা হলেন, নজরুল ইসলাম (৪৮), কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (৩২), নুরুল আবসার (৪৫), জয়নাব বেগম (৩৯) ও শেলী আকতার (৩০)।
বোয়ালখালী থানা অফিসার ইনচার্জ সালাহ উদ্দীন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কয়েকজনকে কুপিয়ে আহত করার খবর শুনেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে নজরুল ইসলামের পরিবারের সাথে প্রতিবেশী এক পরিবারে মধ্যে বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার বিকেলে নজরুলের পরিবারে সদস্যরা বাড়ির সীমানায় গাছ কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গুরুতর আহত শফিকুল ইসলামকে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
এ ঘটনায় আহলা শেখ চৌধুরীপাড়ার বজলু ড্রাইভারের বাড়ির মৃত আবদুল খালেকের ছেলে আহত মো. নজরুল ইসলাম থানায় ৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।

