সাকিবহীন কেকেআরের প্রথম হার

ctgbarta24.com
Share

খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০১৬

সাকিবহীন কেকেআরের প্রথম হার

মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিতের ব্যাটিংয়ে ৬ উইকেটে কলকাতা নাইটরাইডার্সকে হারিয়ে আইপিলে প্রথম জয় পেলো বর্তমান চ্যাম্পিয়নরা

আইপিএল ৯ম আসরের প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে নয় উইকেটের দাপুটে জয়ে উড়ন্ত সূচনা। তবে দ্বিতীয় ম্যাচেই হারতে হলো সাকিবহীন কেকেআর কে ৬ উইকেটে মুম্বাইয়ের কাছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বুধবার রাতে ইডেন গার্ডেনস মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৬ উইকেটে হেরেছে কেকেআর।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৭ রানের বড় স্কোর গড়ে গড়ে কেকেআর। দলের হয়ে সর্বোচ্চ ৫২ বলে ৬৪ রান করে অধিনায়ক গৌতম গাম্ভীর। ২৯ বলে ৫২ রানের (তিন চার, তিন ছক্কা) ঝড়ো ইনিংস খেলেছেন মনীশ পান্ডে। ১৭ বলে ৪ ছক্কা ও এক চারে ৩৬ রানের দাপুটে ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। মুম্বাইয়ের হয়ে ম্যাক্লেনাঘান দুটি, হার্দিক পান্ডে ও হরভজন সিং নেন একটি করে উইকেট।

১৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে পাঁচ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌছায় প্রথম ম্যাচে ধোনি বাহিনীর কাছে হারা বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। জয়ের নায়ক অধিনায়ক রোহিত শর্মা। ৫৪ বলে যিনি থেকেছেন ৮৪ রানে অপরাজিত। ম্যাচ জয়ী ইনিংসে রোহিত হাঁকিয়েছেন ১০টি চার ও দুটি ছক্কা।

শেষের দিকে ২২ বলে তিন চার ও তিন ছক্কায় ৪১ রান করে দলের জয় ত্বরান্বিত করেন ইংলিশ ক্রিকেটার বাটলার। এছাড়া প্যাটেল ২০ বলে ২৩, ম্যাক্লেনাঘান ৮ বলে তিন ছ্ক্কায় করেন ২০ রান।

কেকেআরের হয়ে একটি করে উইকেট নেন রাসেল, চাওলা ও যাদব। অপরাজিত ৮৪ রানের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

চোরে না শোনে ধর্মের কাহিনী, কার জন্য করছি, কি করছি?... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬ শুক্রবার বিকেলে নগরীর পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বার আয়োজিত ২৪ তম আন্তর্জাতিক...
৬৬ হাজার পিস ইয়াবাসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার... রুবায়েত কামাল, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬ ছবিতে বামে থেকে নারায়ণগঞ্জে ৬৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফারকৃত কক্সবাজারের টেকনাফ উপজেল...
চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগ কার্যালয় ভাঙচুর... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬ চট্টগ্রাম দক্ষিণ জেলা আ'লীগ কার্যালয় ভাঙচুর চট্টগ্রাম : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে...
মানুষ হত্যা করে বিদ্যুৎ কেন্দ্র চায় না সরকার... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬ মানুষ হত্যা করে বিদ্যুৎ কেন্দ্র চায় না সরকার চট্টগ্রাম : বাঁশখালীতে গুলি করে ম...
লালখান বাজারে যুবককে কুপিয়ে আহত স্টাফ করেসপন্ডেন্ট, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬ চট্টগ্রাম: এলাকায় আধিপত্য নিয়ে বিরোধের জেরে চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলা...



Leave a Reply