লাইফ স্টাইল, সিটিজিবার্তা২৪ডটকম
বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০১৬
মেষ (মার্চ ২১ – এপ্রিল ১৯)
সম্পর্ক তৈরির ক্ষেত্রে আপনি যথেষ্ট সার্থক ও সম্মানিত। গত বছরে যারা শত্রু ছিল হঠাৎ করেই তারা সম্মান দেখাবে। আচরণের কৌশলে বুঝিয়ে দেবেন সবই আপনার মনে আছে, কিন্তু সদালাপে তা থাকবে উহ্য। মন আজ ভ্রমণের জন্য তাগিদ দিবে। প্রিয় মানুষের সঙ্গে পুরনো কোনো স্মৃতিবিজড়িত জায়গায় যাওয়া হয়ে যেতে পারে। অর্থ আজ আপনার জন্য বিশেষ কোনো উপকরণই না।
বৃষ (এপ্রিল ২০ – মে ২০)
কর্মক্ষেত্রে স্বীকৃতি মিলবে। ঊর্ধ্বতনের দৃষ্টি আকর্ষণের সুযোগটা যদি নিতে পারেন তো সোনায় সোহাগা। নতুন কোনো প্রকল্প হাতে নিতে চাইলে পাশাপাশি বিকল্প কিছু পথও হাতে রাখুন। অর্থযোগ শুভ। সম্পর্কে নতুন পালক যোগ হবে। পরিবারের কারো বিশেষ আচরণে আপ্লুত থাকবেন।
মিথুন (মে ২১ – জুন ২০)
কর্মক্ষেত্রের আশপাশে থাকা মানুষের সঙ্গে তর্ক করে নিজের কর্মক্ষমতা নষ্ট করতে যাবেন না। পারিবারিক কারণে অর্থব্যয় ঘটবে। বন্ধুদের আচরণে আবেগে আপ্লুত থাকবেন। অর্থ লেনদেন শুভ। পাওনা অর্থ ফেরত পাবেন। বিদেশ ভ্রমণের সুযোগ আসবে।
কর্কট (জুন ২১ – জুলাই ২২)
ভালোবাসার হাতটি বাড়িয়ে দিয়ে ভালোবাসা জিতে নিন। প্রেমের ক্ষেত্রে এমন কারও প্রতি হঠাৎ দুর্বল হয়ে উঠতে পারেন। আপনার কাজের টেবিল পরিষ্কার করুন, গুরুত্বপূর্ণ কাগজটি পেয়ে যাবেন। অর্থযোগ নিয়ে চিন্তাভাবনা করবেন না, আপনি যেখানে যাবেন টাকাও সেখানে উড়বে, নিজ দায়িত্বে।
সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২)
প্রেমের ক্ষেত্রে স্মৃতিকাতর হলে আপনার আচরণে যে ইতিবাচক প্রভাবটি পড়বে- তার বদৌলতে অপূর্ব এক সান্ধ্য চা বৈঠক জন্ম নিতে পারে। কর্মক্ষেত্রে খুব কাছের কোনো সহকর্মীর ওপর আস্থা হারাতে পারেন। অর্থেযোগ আছে, তবে এতোটাই ক্ষীণ- না থাকার মতোই।
কন্যা (আগস্ট ২৩ – সেপ্টেম্বর ২২)
আপনার আচরণের চঞ্চলতা পরিহার করতে পারলে অনেক ভালো কাজ দেখাতে পারবেন আজ- একদম জায়গামতো। হঠাৎ রোমান্টিক কথপোকথনে জড়িয়ে যেতে পারেন দূরালাপনে। অন্যথায় অন্য কোনো রোমাঞ্চ অপেক্ষা করছে। ব্যবসায়িক সাফল্য আসবে, তবে কর ফাঁকির চিন্তা বয়কট করুন। অর্থযোগ শুভ।
তুলা (সেপ্টেম্বর ২৩ – অক্টোবর ২২)
নতুন কোনো পরিকল্পনায় হাত দিতে গেলে বাধার মুখে পড়তে পারেন। আজ প্রেম আরও পোক্ত হবে। কর্মক্ষেত্রে কোনো অসুস্থ প্রতিযোগিতার বলি হতে পারেন- সেক্ষেত্রে পরবর্তীতে ভালো প্রতিফল আসবে। কিন্তু উল্টো আপনি যদি বলি বানাতে চান কাউকে- সফল হলেই কিন্তু সাক্ষাৎ অকল্যাণ! অর্থযোগ শুভ।
বৃশ্চিক (অক্টোবর ২৩ – নভেম্বর ২১)
অনেকদিন ধরে যে কাজটি করে আসছেন আজ হয়তো তার সুফল পেয়ে যাবেন। পছন্দের মানুষটিকে মনের কথাটি আজ বলেই ফেলুন, গ্রহ আপনাকে সহায়তা করবে প্রণয়ে। কর্মযোগ শূন্য, তবে বাণিজ্যের জন্য দিনটি স্মরণে রাখার মতো। বেলা শেষ হওয়ার সাথে সাথে অর্থের অভাব দেখা দিতে শুরু করবে।
ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১)
মেধায় আজ তীক্ষ্ণতা টের পাবেন। মানবিক কোনো কাজে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রেম ভালোবাসায় নিজেকে অসন্তুষ্ট মানুষ হিসেবে আবিষ্কার করবেন। তবে কর্মক্ষেত্রে জটিল কোনো সমস্যার সমাধান ঘটিয়ে ফেলতে পারবেন। শরীরে আজ দুর্বলতা অনুভব করতে পারেন। দূরের যাত্রা শুভ।
মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯)
কর্মক্ষেত্র, পরিবার, প্রিয় মানুষদের মধ্যে সম্পর্কগত বিষয়ে টানাপোড়ন লক্ষণীয়। বহু প্রতীক্ষিত উচ্চশিক্ষা লাভের সুযোগটা আজ বাস্তবে ধরা দিতে পারে। নিজেকে আজ জড়িয়ে ফেলতে পারেন সামাজিক কোনো কাজে। গ্রহের সুষম অবস্থা তাই অর্থেরও সুষম বণ্টন হবে আজকের দিনে।
কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮)
সহকর্মীদের দ্বারা কোনোপ্রকার সহায়তা আজ না পাওয়ারই সম্ভাবনা প্রবল। মনের মানুষটির আজ কীরূপে আপনার সামনে ধরা দিবে তা আর না-ই বা বলি, তবে ইতিবাচক অর্থে নিজেকে ভাগ্যবান হিসেবে ধরে নিন। দূরে কোথাও চলে যাওয়ার সুযোগ থাকবে, সুযোগটি লুফে নিতে দেরি করবেন না।
মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০)
মনে অস্থিরতা আসবে, তবে চিন্তিত হওয়ার কিছুই নেই পরবর্তী দিনে এই অস্থিরতা দূর হয়ে যাবে। এমন কিছু মানুষের সঙ্গে আজ আপনার পরিচয় হবে, যারা কিনা আপনার ভুল ভাবনাগুলোকে সংশোধন করে নতুন করে ভাবতে শেখাবে।

