শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : চট্টগ্রামের আলোচিত দুই ম্যাজিস্ট্রেটকে সাহসিকতা এবং ঝুঁকি নিয়ে দায়িত্বপালন করে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় আনুষ্ঠানিক সম্মাননা জানাল চট্টগ্রামের প্রথম লাইফস্টাইল ও ফ্যাশন ম্যাগাজিন ‘ক্লিক’।
আলোচিত এই দুই ম্যাজিস্ট্রেট হলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন ও চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও আরডিসি রুহুল আমিন।
শুক্রবার রাত সাড়ে ৮টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘ক্লিক বৈশাখী রঙের উৎসব ১৪২৩’ উদযাপন অনুষ্ঠানে এই ম্যাজিস্ট্রেটদ্বয়কে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মাহমুদা বেগম, ক্লিক বৈশাখী উৎসবের কো-স্পন্সর প্রতিষ্ঠান হ্যামার স্ট্রেংথ ফিটনেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রুম্মান আহাম্মেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. শারমিন সুলতানা, বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার নুসরাত নুয়েরী কৃষ্টি, শাহতাজ মুনমুন।
চট্টগ্রামের প্রথম লাইফ স্টাইল অনলাইন নিউজ পোর্টালের উদ্বোধন করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
