নগরীতে মদ সহ আটক দুই

ctgbarta24.com
Share

ছবিঃ আজীম অনন

ছবিঃ আজীম অনন

নিজস্ব সংবাদদাতা: চট্টগ্রামে পাঁচশত লিটার চোলাই মদসহ দুই জনকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল কালুরঘাট কান্ট্রি স্প্রিটসপ সংলগ্ন একটি ঘর থেকে মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন, সরওয়ার জামাল লিমু (৩৬) ও মো. সুমন (২২)। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মহানগর গোয়েন্দা পুলিশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই রাস্তার কান্ট্রি স্প্রিটসপ সংলগ্ন পূর্ব পাশের এস্কান্দারের সেমিপাকা ঘরে অভিযান চালানো হয়।এসময় ঘরের ভেতর থেকে পালানোর চেষ্টাকালে দু’জনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যে প্লাস্টিকের বোতলে ভর্তি পাঁচশত লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল থেকে এসব মদ এনে তা বিক্রি করে বলে জানায় আটকরা। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

চট্টগ্রামে বেওয়ারিশ কুকুরের উৎপাত আজীম অনন ● চট্টগ্রাম অফিস: ছবি: সিটিজিবার্তাটুয়েন্টিফোর.কম চট্টগ্রামে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। সোমবার দিনভর জেলার হাট...
সদরঘাট থেকে ২৪ টন জাটকা জব্দ সোমবার, ১৮ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : নগরীর সদরঘাট এলাকার একটি জাহাজ থেকে জাটকা জব্দ করেছে র‌্যাব ও জেলা প্রশ...
দীপ্ত টিভি বন্ধের দাবিতে চট্টগ্রাম মহানগরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ১৮ এপ্রিল ২০১৬ চট্টগ্রাম: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি ও তা...
‘খোন্দকার মোশতাকরা’ এখনো হাসিনাকে হত্যার নীলনকশা করছে : মহিউদ্দিন চৌধুরী... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ১৮ এপ্রিল ২০১৬ চট্টগ্রাম: সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছে...
ফেসবুকের সূত্র ধরে বাল্য বিবাহ বন্ধ রোববার, ১৭ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : নগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকার একটি কমিউনিটি সেন্টারে অভিযান চালিয...



Leave a Reply