নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
সোমবার, ১৮ এপ্রিল ২০১৬
চট্টগ্রাম: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি ও তার পুত্র সানোয়ারা গ্রুপের পরিচালক মুজিবুর রহমানের বিরুদ্ধে সম্প্রতি দীপ্ত টিভিতে একাধিক মানহানিকর ভুয়া প্রতিবেদন প্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ উঠে আসে। এ নিয়ে চট্টগ্রামে সরকারদলীয় নেতাকর্মীরা ক্ষুব্ধ।
দীপ্ত টিভি চ্যানেলের লাইসেন্স বাতিল ও সম্প্রচার বন্ধের দাবিতে গতকাল রবিবার মহানগর ছাত্রলীগ আওতাধীন কলেজ, থানা ও ওয়ার্ড পর্যায়ের যৌথ উদ্দেগ্যে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের উপ-সম্পাদক অভিক দাশ গুপ্ত, আবদুল আহাদ, ইসমাইল হোসেন জীবন, কার্যনির্বাহী সদস্য অনিন্দ্য বৈদ্য সানি, রাফিদুল আবরার চৌধুরী, আতিকুল হাকিম, সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দিন চৌধুরী, নিজাম উদ্দিন আহাদ, মোহাম্মদ নাছির, কায়সার হামিদ, সানি চৌধুরী, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা ফরমান আহমদ জনি, সুভাষ মল্লিক সবুজ, মোক্তার হোসেন রাজু, হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা শুভ দাশ, জাবের আলম, আবু মাসুদ করিম, হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল নোমান, মোহাম্মদ আনোয়ার, সিডিএ কলেজ ছাত্রলীগ আহবায়ক আলাউদ্দিন মাহমুদ, যুগ্ম-আহবায়ক রাশেদুল ইসলাম রিদয়, নোমান কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ আজমির, ওয়ার্ড পর্যায়ের সংগঠক নাজমুল হক মাসাদ, আমির হোসেন, জসিম উদ্দিন, সাদ্দাম হোসেন ইভান, সানি মল্লিক, মোহাম্মদ বাপ্পা, নয়ন দে, অমিত দে শান্তু, তানভীর চৌধুরী, ওমর ফারুক রুবেল, আহনাফ তাহমিদ চৌধুরী সিফাত, মামুন ইসলাম, এস.এম মাহি প্রমুখ।
বিক্ষোভ মিছিল সহকারে নেতৃবৃন্দ চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এক মানববন্ধন কর্মসূচীতে যোগদান করেন।

