২০ জন সহসাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করল বিএনপি

ctgbarta24.com
Share

সোমবার, ১৮ এপ্রিল ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

bnp.নিউজ ডেস্ক : তৃতীয় দফায় একজন সাংগঠনিক সম্পাদকসহ ২০ জন সহসাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করল বিএনপি। সহসাংগঠনিক সম্পাদকদের মধ্যে দুজন পুরোনো পদেই বহাল আছেন। বাকি ১৮ জনই নতুন মুখ।

আজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নেতাদের নাম ঘোষণা করেন।

এর আগে কুমিল্লা ছাড়া অন্য সব বিভাগে সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা করা হয়েছিল। আজ কুমিল্লায় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে সাবেক সেনা কর্মকর্তা কর্নেল (অব.) আনোয়ারুল আজিমের নাম ঘোষণা করা হয়। তিনিও এই পদে প্রথমবারের মতো দায়িত্বে এসেছেন। বিএনপি এবারই প্রথম কুমিল্লাকে সাংগঠনিক বিভাগ হিসেবে ধরেছে।

ঘোষিত কমিটিতে দেখা যায়, সব বিভাগে একজন সাংগঠনিক সম্পাদকের সঙ্গে দুজন করে সহসাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে।
ঢাকা বিভাগের দুই সহসাংগঠনিক সম্পাদক হলেন আবদুস সালাম আজাদ ও শহীদুল ইসলাম বাবুল। চট্টগ্রামে মাহবুবুর রহমান শামীম ও আবু হাশেম বকর। রাজশাহীতে আবদুল মোমিন তালুকদার খোকা ও শাহীন শওকত। খুলনায় অনিন্দ্য ইসলাম অমিত ও জয়ন্ত কুমার কুণ্ডু। বরিশালে আ ক ন কুদ্দুছর রহমান ও মাহবুবুল হক নান্নু। সিলেটে দিলদার হোসেন সেলিম ও কলিম উদ্দিন আহমেদ মিলন। রংপুরে শামসুজ্জামান জামান ও জাহাঙ্গীর হোসেন। ময়মনসিংহে শরীফুল আলম ও ওয়ারেছ আলী মামুন। কুমিল্লায় মোস্তাক হোসেন ও আবদুল আউয়াল খান। ফরিদপুরে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ও সেলিমুজ্জামান সেলিম।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের ষষ্ঠ কাউন্সিলে প্রাপ্ত ক্ষমতাবলে সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদক পদে এ মনোনয়ন দেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

‘চলতি সপ্তাহের মধ্যেই সব পর্নো সাইট বন্ধ করে দেওয়া হবে’ : তারানা হালিম... সোমবার, ১৮ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  ডেস্ক সংবাদ : বাংলাদেশে সব পর্নো সাইট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী...
ইমরান বিএনপির টাকা খেয়েছে, তাকে আনফ্রেন্ড করুন... সিটিজিবার্তা২৪ডটকম,  নিজস্ব প্রতিবেদক রোববার, ১৭ এপ্রিল ২০১৬ সজীব ওয়াজেদ জয় ও ইমরান এইচ সরকার শফিক রেহমানের পক্ষ নেয়ায় গণজাগরণ মঞ্চের মুখপাত...
ইলিয়াস আলী ফিরে আসবে! নিজস্ব প্রতিবেদক,  সিটিজিবার্তা২৪ডটকম রোববার, ১৭ এপ্রিল ২০১৬ পরিবারের সাথে ৪ বছর ধরে নিখোজ বিএনপি নেতা ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল রাত থ...
বাদলরা কি সাংসদ থাকছেন? সিনিয়র করেসপন্ডেন্ট, সিটিজিবার্তা২৪ডটকম রোববার,  ১৭ এপ্রিল  ২০১৬  ১৭:৩১ ঘণ্টা জাতীয় সমাজতান্ত্রিক দলের-জাসদ বিদ্রোহী সংসদ সদস্যের বিষয়ে বিব...
ভোটাধিকারের পর বাকস্বাধীনতাও কেড়ে নেয়া হয়েছে : খালেদা... রাজনীতিডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম রবিবার, ১৭ এপ্রিল ২০১৬ মানুষের ভোটাধিকার হরণের পর বাকস্বাধীনতাও কেড়ে নেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চ...



Leave a Reply