প্রথম দিনেই ‘বাহুবলী’কে টেক্কা দিল গাব্বার সিং

বিনোদন ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

সোমবার, ১১ এপ্রিল ২০১৬ ১৭:২৪ ঘণ্টা

প্রথম দিনেই ‘বাহুবলী’কে টেক্কা দিল গাব্বার সিং

চট্টগ্রাম : আগে থেকেই ধারনা করা হচ্ছিল যে পবন কল্যাণের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘সরদার গাব্বার সিং’ বক্স অফিস কাঁপিয়ে দিতে পারে। ভেঙে দিতে পারে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা প্রভাস অভিনীত ‘বাহুবলী দ্য বিগিনিং’ এবং মহেশ বাবু অভিনীত ‘শ্রীমান্থুডু’র রেকর্ড। ধারনামত সত্যি সত্যিই গতকাল ছবিটি মুক্তির পর প্রথম দিনেই তেলেগু ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা সিনেমার জায়গা দখল করলো ‘সরদার গাব্বার সিং’।

গত কয়েক দশক ধরেই তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির তুমুল জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ। তার সিনেমা মানেই তেলেগু প্রেক্ষাগৃহে মানুষর ঢল। এবারও তার নতুন ছবি ‘সরদার গাব্বার সিং’ মুক্তির পর ব্যতিক্রম হলো না। বরং আগের সব রেকর্ড ভেঙে দিল পবন কল্যাণের নতুন ছবি ‘সরদার গাব্বার সিং’। মুক্তির প্রথম দিনেই পুরো বিশ্বে ছবিটি আয় করে নিল ৩১ কোটি রুপি। যা গত বছর মুক্তি পাওয়া এসএস রাজাউলের আলোচিত সিনেমা ‘বাহুবলী’কেও হার মানালো! বাহুবলী মুক্তির প্রথম দিনে আয় করেছিল ২৬ কোটি রুপি।

প্রথম দিনেই ‘বাহুবলী’কে টেক্কা দিল গাব্বার সিং

তেলেগু ও হিন্দি ভাষায় ডাবিংকৃত পবন কল্যাণ্যের আলোচিত সিনেমা ‘গাব্বার সিং’ মুক্তি পায় ২০১২ সালে। মুক্তির পর ছবিটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। পরবর্তীতে ছবিটি বলিউডে অক্ষয় কুমারকে দিয়েও রিমেক করা হয়। তুমুল জনপ্রিয়তা পাওয়া পবন কল্যাণের এই ছবিটি প্রায় চার বছর পরে এর দ্বিতীয় সিক্যুয়াল সদ্য মুক্তি পেল। আর মুক্তির প্রথম দিনেই রীতিমত রেকর্ড!

এরস ইন্টারনেশনালের ব্যানারে মুক্তি পাওয়া ছবিটি শুধু ভারতেই আয় করে ২৪ কোটি রুপি। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বর প্রায় ৪২টি দেশে একযুগে মুক্তি পায় ছবিটি। ৭০ কোটি রুপি বাজেটের এই ছবিটি ২৭৫০টি সিনেমায় মুক্তি দেয়া হয়েছে।

sardar gabbar sing

সরদার গাব্বার সিং’ ছবিতে পবন কল্যাণকে দেখা যায় একজন পুলিশের চরিত্রে। আর তার সঙ্গে ছবিতে নায়িকা হিসেবে আছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

২০১৬-র মিস ইন্ডিয়া প্রিয়দর্শিনী চট্টোপাধ্যায়... সোমবার, ১১ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম বিনোদন ডেস্ক : ১৯৯৪ সালে মিস ইন্ডিয়ার খেতাব জেতেন বাঙালি মেয়ে সুস্মিতা সেন। আর ২০০৩ সালে তা জেতেন তনুশ...
বৈশাখী রং দিয়ে সবাইকে রাঙ্গাতে প্রস্তুত সাঞ্জু !!... জেনিফার আলম: এই বৈশাখে নতুন লুক আর বৈশাখী রং মিউজিক ভিডিও নিয়ে সবাইকে রাঙ্গাতে চান সাঞ্জু। বড় পর্দার ব্যাস্ত এই নায়ক এই বৈশাখে তার এই মিউজিক ভিডিও স...
কারিশমা-সঞ্জয় দ্বন্দের অবসান জেনিফার আলম, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬ কারিশমা-সঞ্জয় বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর ও তার স্বামী সঞ্জয় কাপুরে...
সানি লিওন নতুন গানেও খোলামেলা (ভিডিও) নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬   ০২:০৫ ঘন্টা ইজাজাত বিনোদন ডেস্ক : বলিউড সেনসেশন সানি লিওনের পরবর্তী সিনেমা ওয়ান নাইট স...
‘কঙ্গনার অশ্লীল ভিডিও বাজারে ছড়াচ্ছেন ঋত্বিক’... জেনিফার আলম, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০১৬  ১৯:২০ ঘন্টা ঋত্বিক রৌশন ও কঙ্গনা রৌনত বিনোদন ডেস্ক : ঋত্বিক-কঙ্গনার লড়াই এবার স...



Leave a Reply