‘কঙ্গনার অশ্লীল ভিডিও বাজারে ছড়াচ্ছেন ঋত্বিক’

জেনিফার আলম, সিটিজিবার্তা২৪ডটকম

বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০১৬  ১৯:২০ ঘন্টা

'কঙ্গনার অশ্লীল ভিডিও বাজারে ছড়াচ্ছেন ঋত্বিক'

ঋত্বিক রৌশন ও কঙ্গনা রৌনত

বিনোদন ডেস্ক : ঋত্বিক-কঙ্গনার লড়াই এবার সত্যিই নোংরামির দিকে গড়াচ্ছে। তিনবারের জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও মিডিয়ায় ও বন্ধুমহলে ছড়িয়ে বেড়াচ্ছেন ঋত্বিক। মুম্বাইয়ের পুলিশ কমিশনারের কাছে চিঠি লিখে এমনই অভিযোগ জানালেন কঙ্গনার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি। গোটা ঘটনার তদন্ত করে ঋত্বিককে গ্রেপ্তারের আর্জি জানিয়েছেন তিনি।

পুলিশ কমিশনারকে চিঠিতে কঙ্গনার আইনজীবী লিখেছেন, ঋত্বিকের সঙ্গে সম্পর্ক থাকাকালীন কঙ্গনা তাকে যে ই-মেলগুলো পাঠিয়েছিলেন, সেগুলো অন্যদের সঙ্গে শেয়ার করেছেন কৃশ স্টার। তার বিরুদ্ধে মামলা না করলেও চিঠিতে ইঙ্গিত করা হয়েছে, বলিউডের কুইনকে বদনাম করতে ঋত্বিক তার আপত্তিজনক ছবি ও ভিডিও অন্যদের সঙ্গে শেয়ার করে থাকতে পারেন।

গোটা ঘটনার তদন্ত করে ভারতীয় দণ্ডবিধির ১৫১ ধারা অনুযায়ী ঋত্বিককে গ্রেপ্তারের আর্জি জানানো হয়েছে চিঠিতে। বলা হয়েছে, আইপিসি ১৪৯ ও ১৫০ ধারা অনুযায়ী পুলিশের উচিত বিষয়টি তদন্ত করে দেখা।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

কারিশমা-সঞ্জয় দ্বন্দের অবসান জেনিফার আলম, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬ কারিশমা-সঞ্জয় বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর ও তার স্বামী সঞ্জয় কাপুরে...
সানি লিওন নতুন গানেও খোলামেলা (ভিডিও) নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬   ০২:০৫ ঘন্টা ইজাজাত বিনোদন ডেস্ক : বলিউড সেনসেশন সানি লিওনের পরবর্তী সিনেমা ওয়ান নাইট স...
আবারো একসঙ্গে ডিনার ডেটে বিরাট-আনুষ্কা... বিনোদন ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ৭ এপ্রিল ২০১৬   বৃহস্পতিবার ১৫:৪৭ ঘন্টা আবারো একসঙ্গে ডিনার ডেটে বিরাট-আনুষ্কা কদিন আগেই বিশ্ব মিডা...
অর্থ পাচার নিয়ে অবশেষে মুখ খুলেছেন অমিতাভ... জেনিফার আলম, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৫ এপ্রিল ২০১৬   মঙ্গলবার  ১৯:৩৭ ঘন্টা অমিতাভ বচ্ছন ও পুত্র বধু ঐশ্বরিয়া রায় বচ্ছন আন্তর্জাতিক ডেস্ক :...
টিভি পর্দায় অনন্ত’র প্রতিভা অন্বেষণের গ্র্যান্ড ফিনালে... বিনোদন ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার  ১৯:৩৬ ঘণ্টা ঢাকাই চলচ্চিত্রের ক্রেজ অনন্ত জলিল ও বর্ষার ভক্তদের জন্য খব...



Leave a Reply