আঙুলের স্পর্শে খুলে যাবে তালা

শনিবার, ০৯ এপ্রিল ২০১৬

keyসিটিজিবার্তা২৪ডটকম : তালা-চাবি একটি অন্যটির পরিপূরক। তালারও যেমন অনেক ধরণ রয়েছে চাবিরও রয়েছে অনেক প্রকারভেদ। চাবির সব ধারণাকে পেছনে ফেলে প্রযুক্তি বাজারে আসল ফিঙ্গারপ্রিন্ট লক। আপনার আঙুলের স্পর্শেই খুলে যাবে তালা। আবার দূর থেকে আপনার স্মার্টফোন ব্যবহার করেও যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন নতুন এই তালাটি। সম্প্রতি কানাডার টেক ফার্ম পিশন ল্যাব নতুন এই তালাটি উদ্ভাবন করেছে। এটির নাম ট্যাবলক।

‘নিরাপত্তা ও সুবিধার চূড়ান্ত’ এই স্লোগানে দুধরণের ফিঙ্গারপ্রিন্ট তালা বানিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে যে তালাটির সাইজ বড় সেটিতে রয়েছে টানা তিন বছর চলতে পারার মতো ব্যাটারি ব্যাকআপ। এই তালা দিয়ে আপনি আপনার ফোনেও চার্জ দিতে পারবেন। অন্য মডেলের তালাটিতে রয়েছে ছয় মাসের ব্যাটারি ব্যাকআপ। তবে এই মডেলটি দিয়ে ফোন চার্জ করার সুযোগ নেই। দুটি তালায় আপনি আপনার স্মার্টফোনের অ্যাপস (আইওএস, অ্যানড্রয়েড অথবা উইন্ডোজ ফোন) দিয়ে খুলতে পারবেন। এতে সময় লাগবে মাত্র ০.৮ সেকেন্ড। এই অ্যাপটি দিয়ে আপনি অন্য ব্যবহারকারীদেরও তালা খোলার অনুমতি দিতে পারবেন। এবং অন্য ব্যবহারকারীর অনুরোধও গ্রহণ করতে পারবেন।

তালাটির বিশেষ সুবিধা হল অ্যালার্ম সিস্টেম। কেউ যদি তালাটি ভেঙ্গে বা কেটে ফেলতে চায় অথবা অন্য উপায়ে খোলার চেষ্টা করে তাহলে তালাটিতে অ্যালার্ম বেজে ওঠবে। তালাটি পানি নিরোধক।

প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান পিশন তালাটি বাণিজ্যিকভাবে উৎপাদন করার জন্য ৪০ হাজার ডলারের ফান্ড সংগ্রহ করছে। প্রযুক্তি বাজারে বড় তালাটির মূল্য ৪৯ ডলার এবং ছোট তালাটির মূল্য ২৯ ডলার হতে পারে। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় যথাক্রমে ৩৯০০ এবং ২৩২০ টাকা।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ফেসবুকে ‘অরিজিনাল কন্টেন্ট’ শেয়ারিং কমে গেছে, উদ্বিগ্ন ফেসবুক... বিজ্ঞান ও প্রযুক্তি, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৯ এপ্রিল ২০১৬ মানুষজন তাদের সম্পর্ক, বাচ্চা-কাচ্চার ছবি পোস্ট করবে এটাই কাম্য ছিল ফেসবুক কর্ত...
একই কৌশলে খুলবেনা নতুন আইফোন বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬  ১৮:১০ ঘন্টা স্যান বার্নার্ডিনো মামলায় আইফোন আনলকে ব্যবহৃত কৌশল আইফোনের ...
গুগলের ‘এপ্রিল ফুলে’ চাকরি হারালো অনেকে... বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার   ২১:২০ ঘণ্টা চট্টগ্রাম : পহেলা এপ্রিলে চালু হওয়া ‘মাইক ড্র...
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে দ্বিগুণ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ২০:১৫ ঘন্টা চট্টগ্রাম : এন্টার্কটিকার জলবায়ু পরিবর্তনের উপর সদ্য এ...
পরিচয় গোপন রেখেই গ্রাহকদের সাথে দাঁড়িয়ে সিম রি-রেজিস্ট্রেশন করলেন তারানা হালিম... রবিবার, ২৭ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম নিজের ফেইসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি তার দুইটি সিম বায়ো...



Leave a Reply