জেনিফার আলম, সিটিজিবার্তা২৪ডটকম
বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০১৬ ১৯:২০ ঘন্টা
বিনোদন ডেস্ক : ঋত্বিক-কঙ্গনার লড়াই এবার সত্যিই নোংরামির দিকে গড়াচ্ছে। তিনবারের জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও মিডিয়ায় ও বন্ধুমহলে ছড়িয়ে বেড়াচ্ছেন ঋত্বিক। মুম্বাইয়ের পুলিশ কমিশনারের কাছে চিঠি লিখে এমনই অভিযোগ জানালেন কঙ্গনার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি। গোটা ঘটনার তদন্ত করে ঋত্বিককে গ্রেপ্তারের আর্জি জানিয়েছেন তিনি।
পুলিশ কমিশনারকে চিঠিতে কঙ্গনার আইনজীবী লিখেছেন, ঋত্বিকের সঙ্গে সম্পর্ক থাকাকালীন কঙ্গনা তাকে যে ই-মেলগুলো পাঠিয়েছিলেন, সেগুলো অন্যদের সঙ্গে শেয়ার করেছেন কৃশ স্টার। তার বিরুদ্ধে মামলা না করলেও চিঠিতে ইঙ্গিত করা হয়েছে, বলিউডের কুইনকে বদনাম করতে ঋত্বিক তার আপত্তিজনক ছবি ও ভিডিও অন্যদের সঙ্গে শেয়ার করে থাকতে পারেন।
গোটা ঘটনার তদন্ত করে ভারতীয় দণ্ডবিধির ১৫১ ধারা অনুযায়ী ঋত্বিককে গ্রেপ্তারের আর্জি জানানো হয়েছে চিঠিতে। বলা হয়েছে, আইপিসি ১৪৯ ও ১৫০ ধারা অনুযায়ী পুলিশের উচিত বিষয়টি তদন্ত করে দেখা।

