বন্ধ করা যাচ্ছে না ইলিশ নিধন

শনিবার, ০৯ এপ্রিল ২০১৬

ilishসিটিজিবার্তা২৪ডটকম : দেশের বেশীর ভাগ মাছের বাজারেই নিয়ম ভেঙে এভাবে দেদারছে বিক্রি হচ্ছে জাটকা ইলিশ। যদিও সরকারি নিয়ম অনুয়ায়ী ২৫ সেন্টিমিটার বা ১০ ইঞ্চির ছোট ইলিশ ধরা কিংবা বেচাকেনা করা দণ্ডনীয় অপরাধ।

স্বল্প আয়ের ক্রেতাদের দাবি, বড় ইলিশ কেনার সাধ্য নেই বলেই তারা জাটকা দিয়ে বৈশাখে পান্তা-ইলিশের স্বাদ নিতে চান। আর খুচরা বিক্রেতারা বলছেন, যারা নদী থেকে মাছ ধরে বাজারে নিয়ে আসছেন, তারাই মূলত অপরাধী।

নতুন আইন, দিনের পাশাপাশি গভীর রাতেও নদীতে পাহারা, গণমাধ্যমে সচেতনতামূলক প্রচারণা। এতো কিছুর পরও বন্ধ করা যাচ্ছে না ইলিশ নিধন।

রাজধানীসহ বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায়, আইন অমান্য করে উন্মুক্তভাবেই বিক্রি হচ্ছে ইলিশ। পহেলা বৈশাখে ইলিশ খাওয়ার ভ্রান্ত সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

তবে জাটকা ছাড়াও বাজারে বড় ইলিশের কোনই কমতি নেই। সেক্ষেত্রে প্রতিটি ইলিশের জন্য গুনতে হবে ১ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত।

গবেষণায় দেখা গেছে, বর্তমানে দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান বেড়ে দাঁড়িয়েছে ১১ শতাংশে। তবে পহেলা বৈশাখকে কেন্দ্র করে মার্চ, এপ্রিলে দেশের মোট জাটকার যে ৬০ থেকে ৭০ শতাংশ ধরা হয় তা বন্ধ করতে পারলে ইলিশ উৎপাদন আরো কয়েকশ গুন বেড়ে যেতো বলে মনে করেন বিশেষজ্ঞরা।

এক্ষেত্রে জাটকা ধরা বন্ধ করতে না পারার জন্য লোকবল ও আধুনিক সরঞ্জাম না থাকার খোড়া যুক্তি দিচ্ছে মৎস্য অধিদপ্তর।

তবে জাটকা ধরা বন্ধ করতে হলে সবার আগে বৈশাখকে কেন্দ্র করে পান্তা-ইলিশের যে ভ্রান্ত রীতি, তা থেকে সাধারণ মানুষকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্ট সকলেই।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ডিবি পরিচয়ে ৭ লাখ টাকা ছিনতাই শনিবার, ০৯ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম বিশেষ প্রতিবেদক : রাজধানীর শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বর এলাকা থেকে গোয়েন্দা ...
২৪ হাজার পিস ইয়াবা বড়িসহ দুই কিশোর আটক... শুক্রবার, ০৮ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম টেকনাফ : টেকনাফে ২৪ হাজার পিস ইয়াবা বড়িসহ দুই কিশোরকে আটক করেছে ২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ...
খাগড়াছড়ির জালিয়াপাড়ায় বিরোধের জেরে ককটেল ফাটিয়ে ডাকাতির চেষ্টা... বুধবার, ০৬ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলা জালিয়াপাড়ায় রুহুল আমিন ভুইয়া(৮৫) নামক ব্য...
হাজারি গলির ‘মডার্ন ফার্মেসী’ থেকে সরকারী ওষুধ কিনেন স্বরুপ... রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৫ এপ্রিল ২০১৫   মঙ্গলবার   ১৯:৫১ ঘন্টা ম্যাজিট্রেট রুহুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে ফার...
জুনায়েদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, বন্ধু রিজভী রিমান্ডে... জেনিফার আলম, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৫ এপ্রিল ২০১৬  মঙ্গলবার  ১৭:০৬ ঘন্টা বখাটে জুনায়েদ বন্ধু নিরিহ নুরুল্লাহ কে গলাটিপে ধরেছেন ঢাকা: বান...



Leave a Reply

}(document, 'script', 'facebook-jssdk'));