২৪ হাজার পিস ইয়াবা বড়িসহ দুই কিশোর আটক

শুক্রবার, ০৮ এপ্রিল ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

সেন্টমার্টিন দ্বীপটেকনাফ : টেকনাফে ২৪ হাজার পিস ইয়াবা বড়িসহ দুই কিশোরকে আটক করেছে ২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার হ্নীলা ইউনিয়নের মোচনি এলাকা সংলগ্ন নাফ নদীর কিনারায় অভিযান চালিয়ে পাচারকাজে ব্যবহত কাঠের একটি নৌকা জব্দ করা হয়। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো পাওয়া যায়।

টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান আসছে—এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে বিজিবি-২ ব্যাটালিয়নের আওতাধীন দমদমিয়া সীমান্ত চৌকির কোম্পানি কমান্ডার সুবেদার বাচ্চু মোল্লার নেতৃত্বে একটি দল মোচনি এলাকা সংলগ্ন নাফ নদীর কিনারায় প্যারাবনে অবস্থান নেয়। এসময় একটি নৌকা মিয়ানমার থেকে নাফ নদী পাড় হয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। মোচনি এলাকার কাছাকাছি পৌঁছলে বিজিবির সদস্যরা নৌকাটিকে থামার সংকেত দিলে তা অম্যান্য করে মোচনির বেড়িবাঁধ দিয়ে পালানোর সময় দুজনকে আটক করা হয়। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে জালে মোড়ানো একটি পলিথিন ব্যাগের ভেতর থেকে ২৪ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়; যার আনুমানিক দাম ৭২ লাখ টাকা।

বিজিবির ওই অধিনায়ক জানান, আটক দুজনকে থানা পুলিশে সোপর্দ করে মাদক আইনে মামলা ও নৌকা জব্দ করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ জানান, বিজিবি আটক দুই পাচারকারীকে মাদক মামলা দিয়ে থানায় হস্তান্তর করেছে। তাদেরকে শনিবার সকালে কক্সবাজার আদালতে পাঠানো হবে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ডিবি পরিচয়ে ৭ লাখ টাকা ছিনতাই শনিবার, ০৯ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম বিশেষ প্রতিবেদক : রাজধানীর শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বর এলাকা থেকে গোয়েন্দা ...
বন্ধ করা যাচ্ছে না ইলিশ নিধন শনিবার, ০৯ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : দেশের বেশীর ভাগ মাছের বাজারেই নিয়ম ভেঙে এভাবে দেদারছে বিক্রি হচ্ছে জাটকা ইলিশ। যদিও সরকারি নিয়ম অনুয়ায়ী...
খাগড়াছড়ির জালিয়াপাড়ায় বিরোধের জেরে ককটেল ফাটিয়ে ডাকাতির চেষ্টা... বুধবার, ০৬ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলা জালিয়াপাড়ায় রুহুল আমিন ভুইয়া(৮৫) নামক ব্য...
হাজারি গলির ‘মডার্ন ফার্মেসী’ থেকে সরকারী ওষুধ কিনেন স্বরুপ... রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৫ এপ্রিল ২০১৫   মঙ্গলবার   ১৯:৫১ ঘন্টা ম্যাজিট্রেট রুহুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে ফার...
জুনায়েদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, বন্ধু রিজভী রিমান্ডে... জেনিফার আলম, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৫ এপ্রিল ২০১৬  মঙ্গলবার  ১৭:০৬ ঘন্টা বখাটে জুনায়েদ বন্ধু নিরিহ নুরুল্লাহ কে গলাটিপে ধরেছেন ঢাকা: বান...



Leave a Reply