আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম
৮ এপ্রিল ২০১৬ শুক্রবার ০০:১০ ঘন্টা
মিয়ানমারের সকল রাজনৈতিক বন্দিদের দুই সপ্তাহের মধ্যে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এন-এল-ডি প্রধান অং সান সুচি।
মিয়ানমারের নতুন সরকার গঠনের পর এটিই তার প্রথম কাজ হবে বলে জানিয়েছেন তিনি। সাংবিধানিক কারণে মিয়ানমারের প্রেসিডেন্ট না হলেও ক্ষমতাসীন দলের প্রধান হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা গণমাধ্যমের। সরকারে সুচির পদ ‘স্টেট কাউন্সিলর’, যা প্রধানমন্ত্রীর সম মর্যাদার বলে বিবেচিত। মিয়ানমারে একশোরও বেশি রাজনৈতিক বন্দী এই মুহূর্তে বিচারের জন্য অপেক্ষা করছে।
দীর্ঘদিন সামরিক শাসনের পর চলতি বছরের ৩০ মার্চ ক্ষমতা গ্রহণ করে এন-এল-ডি। যদিও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব এখনো সেনাবাহিনীর হাতেই রয়ে গেছে|

