হানিফ ফ্লাইওভার অতিক্রমকালে টোল দিয়েছেন প্রধানমন্ত্রী

রিজওয়ানুল শামস, সিটিজিবার্তা২৪ডটকম

১০ এপ্রিল ২০১৬  রোববার,   ১৮:১০ ঘন্টা

pm-hasina

ফাইল ছবি

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজধানীর বাইরে কেরানীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন উপলক্ষে তাঁর সরকারি গাড়িবহরের মেয়র হানিফ ফ্লাইওভার অতিক্রমকালে টোল পরিশোধ করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেরানীগঞ্জে যাওয়া এবং সেখান থেকে ফেরার পথে তাঁর গাড়িবহরের সকল যানবাহনের জন্য টোল পরিশোধ করেন।

প্রেসসচিব আরো বলেন, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন এ সময় প্রধানমন্ত্রীর পক্ষে টোল পরিশোধ করেন।

উল্লেখ্য, গত বছর ১২ ডিসেম্বর শেখ হাসিনা পদ্মা সেতুর নির্মাণ কাজ উদ্বোধর করার পর মুন্সীগঞ্জ থেকে রাজধানীতে ফেরার সময় তাঁর সরকারি গাড়িবহরের জন্য ধলেশ্বরী সেতু ও মেয়র হানিফ ফ্লাইওভার ব্যবহার করার জন্য টোল পরিশোধ করেছিলেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

মেয়রে সঙ্গে বন্দর চেয়ারম্যানের সাক্ষাৎ... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম ১০ এপ্রিল ২০১৬  রোববার   ১৮:৫৫ ঘন্টা চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দী...
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন নিয়ে রায় মঙ্গলবার... আফসানা জেরিন, সিটিজিবার্তা২৪ডটকম ১০ এপ্রিল ২০১৬  রবিবার, ১৮:১৫ ঘন্টা ঢাকা : আঙ্গুলের ছাপের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন প্র...
খুলশীতে প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম ১০ এপ্রিল ২০১৬   রবিবার   ১৬:২৫ ঘন্টা নগরীর খুলশী ফিলিং স্টেশন থেকে প্রাইভেট কারে সিএনজি গ্যাস রিফিল করার ...
সাংসদ আফসারুল আমিনের বহিস্কার দাবীতে মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ... টি এইস নিপু, সিটিজিবার্তা২৪ডটকম ১০ এপ্রিল ২০১৬   রবিবার   ১৬:১২ ঘন্টা সাংসদ আফসারুল আমিনের বহিস্কার দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভরত মিরসরাই উ...
শাস্তির বিধান রেখে চূড়ান্ত সড়ক পরিবহন আইন- ২০১৬-এর খসড়া... রবিবার, ১০ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  ডেস্ক সংবাদ : আইন অমান্যকারী গাড়ি চালক ও মালিকদের শাস্তির বিধান রেখে চূড়ান্ত হচ্ছে সড়ক পরিবহন আইন- ২০...



Leave a Reply