নগরীতে প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

রবিবার, ১০ এপ্রিল ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

gas cylinderনিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : চট্টগ্রামের খুলশী এলাকায় সিএনজি ফিলিংস্টেশনে গ্যাস নেয়ার সময়, প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছে। ভয়াবহ এই বিস্ফোরণে প্রাইভেটকারটির পাশাপাশি সিএনজি স্টেশনের দু’টি সাসপেনশন এবং অপর একটি প্রাইভেটকারের একাংশও উড়ে যায়। মূলত মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারের কারণেই এ বিস্ফোরণ হয়েছে বলে দাবি করেছে ফায়ার সার্ভিস।

রোববার দুপুর ঠিক পৌনে দু’টার দিকে টি কে গ্রুপের মালিকানাধীন খুলশী সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে লাইনে দাঁড়ানো অবস্থায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে সিলভার কালারের প্রাইভেট কারটির।

ভয়াবহ এ দৃশ্য দেখে যে কেউ আঁতকে উঠতে বাধ্য। সিএনজি ফিলিং স্টেশনে পড়ে আছে বিস্ফারণে উড়ে যাওয়া প্রাইভেট কারের সামান্য কিছু অংশ। তার আশে-পাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ফিলিং স্টেশনে গ্যাস দেয়ার মিটার রিডার বা সাসপেনশনের ভাঙা টুকরো। কিছুটা দূরে ক্ষতিগ্রস্ত আরেকটি প্রাইভেট কার। এসব ধংসস্তুপের মূল কারণ প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ।

মেয়াদাত্তীর্ণ সিলিন্ডারের কারণেই এ ঘটনা ঘটেছে বলে দাবী করেছেন ফিলিং স্টেশনের ম্যানেজার। একই ধরণের তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও।

বিস্ফোরণের পর পুনরায় দুর্ঘটনা এড়াতে সিএনজি ফিলিং স্টেশনের সবগুলো সাসপেনশন বন্ধ করে দিয়েছে ফায়ার সার্ভিস।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

মেয়রে সঙ্গে বন্দর চেয়ারম্যানের সাক্ষাৎ... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম ১০ এপ্রিল ২০১৬  রোববার   ১৮:৫৫ ঘন্টা চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দী...
খুলশীতে প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম ১০ এপ্রিল ২০১৬   রবিবার   ১৬:২৫ ঘন্টা নগরীর খুলশী ফিলিং স্টেশন থেকে প্রাইভেট কারে সিএনজি গ্যাস রিফিল করার ...
সাংসদ আফসারুল আমিনের বহিস্কার দাবীতে মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ... টি এইস নিপু, সিটিজিবার্তা২৪ডটকম ১০ এপ্রিল ২০১৬   রবিবার   ১৬:১২ ঘন্টা সাংসদ আফসারুল আমিনের বহিস্কার দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভরত মিরসরাই উ...
সাইটে অনেক তথ্য ভুল প্রমানিত হয়েছে : স্বরাস্ট্রমন্ত্রী... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম রোববার, ১০ এপ্রিল ২০১৬ চট্টগ্রাম : নাজিমুদ্দিন সামাদ হত্যায় জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দায় স্বীকারের তথ্যে ...
চেয়ারে বসা নিয়ে হাতাহাতি, ছাত্রলীগের সমাবেশ পন্ড... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম রোববার, ১০ এপ্রিল ২০১৬ চট্টগ্রাম: প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নাসিম আহমেদ সোহেল হত্যাকাণ্ডের প্রতি...



Leave a Reply