টি এইস নিপু, সিটিজিবার্তা২৪ডটকম
১০ এপ্রিল ২০১৬ রবিবার ১৬:১২ ঘন্টা

সাংসদ আফসারুল আমিনের বহিস্কার দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভরত মিরসরাই উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা
চট্টগ্রাম : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে সাংসদ ডা. আফসারুল আমীনের অশোভন আচরণের প্রতিবাদে চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্রলীগ।
রবিবার দুপুর ২টায় মিরসরাই উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ‘নব্য রাজাকার আফসারুল আমীনকে বহিষ্কার করুন, করতে হবে’,’বেয়াদব আফসারুলের শাস্তি চাই, দিতে হবে’। এমন সব স্লোগান লেখা ফেস্টুন হাতে বিক্ষোভ করে।
এ সময় ৩০ মিনিট ধরে ব্যারিকেডে আটকা পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ক্ষুদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের শান্ত করেন ও ব্যারিকেড তুলে দেন।
প্রসঙ্গত, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আয়োজি ‘টেকসই জনবান্ধব গণপরিবহন ব্যবস্থা ও আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনার একপর্যায়ে সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সঙ্গে চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য ডা. আফসারুল আমীনের বাকবিতণ্ডা হয় মূলত , “আপনাকেও তো ভাড়া করে নিয়ে আসা হয়েছে। মন্ত্রীর এমন মন্তব্যের কারনে সাংসদ আফসারুল আমিন তাকে এ অপমানজনক মন্তব্যের জন্য জনসম্মূখে ক্ষমা চাইতে বল্লে মন্ত্রী না করায় তার দিকে তেড়ে যাওয়ার ঘটনাও ঘটে।” একপর্যায়ে সাংসদের কর্মী সমর্থকরা গণপূর্তমন্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেন।
এ সময় চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম তাকে থামান। মেয়র আ জ ম নাছির উদ্দীনের একান্তভাবে উভয়ের মাঝখানে এসে দাঁড়ানোর পদক্ষেপের কারনে মূলত কোন বড় ধরনের বিক্ষিপ্ত সংঘর্ষের গঠনা ঘটা থেকে পরিত্রাণ পায়।
ওই অনুষ্ঠানে দুই নেতার সমর্থকদের মধ্যেও হাতাহাতি হয়। পরে অনুষ্ঠানটিও পণ্ড হয়ে যায়।
