নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
১০ এপ্রিল ২০১৬ রবিবার ১৬:২৫ ঘন্টা

নগরীর খুলশী ফিলিং স্টেশন থেকে প্রাইভেট কারে সিএনজি গ্যাস রিফিল করার সময় সিলেন্ডার বিস্ফোরনে দগ্ধ হয়েছেন ৩ জন।
চট্টগ্রাম : নগরীর খুলশীতে গ্যাস নেওয়ার সময় প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন।
রবিবার দুপুর পৌনে ২টার দিকে খুলশী ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।
বিস্ফোরণে দগ্ধদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন : ইউসুফ (৩৫) ও পথচারী সেন্টু। আরেকজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
খুলশী থানার ওসি নেজামউদ্দিন ‘সিটিজিবার্তা২৪ডটকম’কে জানিয়েছেন, দুপুরে ফিলিং স্টেশনে একটি প্রাইভেট কার গ্যাস নিচ্ছিল। এ সময় বিকট শব্দে গ্যাসের সিলিন্ডারটি বিস্ফোরিত হলে গাড়িটি উড়ে যায়।
তিনি আরো জানান, দগ্ধ দুজনকে হলিক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি একজনকে কোথায় নেওয়া হয়েছে সেটি জানা যায়নি।
