সোমবার, ০৭ মার্চ ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম :সীতাকুণ্ডে তিনদিনব্যাপী সনাতনী ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শিব চতুর্দশী মেলা জমে উঠেছে। দেশি ও বিদেশী লাখো হিন্দু নর নারী পুণ্যার্থী শিবরাত্রি ব্রত পালন ও শিবলিঙ্গ অর্ঘ্য নিবেদন করার জন্য একত্রিত হয়েছেন।
রোববার সকাল থেকেই তিনদিনব্যাপী শিব চতুর্দশী মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়।
এ মেলায় প্রতি বৎসর ভারত, নেপাল ও বিভিন্ন দেশসহ সারা দেশের অসংখ্য তীর্থ যাত্রীর সমাগম ঘটে পূণ্য লাভের জন্য। হিন্দু সম্প্রদায়ে মেলা গুলোর মধ্যে শিব চতুর্দশী পুণ্যার্থীদের কাছে অন্যতম মেলা।
