সংবিধান থেকে “রাষ্ট্রধর্ম ইসলাম” কে বাদ দেয়ার যেকোন ষড়যন্ত্র রুখে দেবে এদেশের ধর্মপ্রাণ জনগণ- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ

বুধবার, ২৩ মার্চ ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

imageপ্রেস বিজ্ঞপ্তি : ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান ও মহাসচিব যথাক্রমে পীরে তরিকত হযরতুল আলহাজ্ব আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর সংবাদপত্রে প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে বলেছেন-সংবিধানে সন্নিবেশিত “রাষ্ট্রধর্ম ইসলাম” এটি একটি মিমাংসিত বিষয়। এ বিষয়ে দায়েরকৃত একটি রিট আবেদন মহামান্য আদালতে খারিজ করা হলেও দীর্ঘ ২৮ বছর পরে এ নিয়ে নতুন বিতর্কের জন্ম দেয়াটা নিতান্তই অমূলক। সংবিধান থেকে “রাষ্ট্রধর্ম ইসলাম” কে বাদ দেয়ার ধুম্রজাল সৃষ্টি করে সুদীর্ঘ দিনের প্রতিষ্ঠিত এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে একটি চিহ্নিত মহল ঘৃণ্য ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করে নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারন করে বলেন- সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষার অধিকার কেড়ে নেয়ার ষড়যন্ত্র হয়েছিল বলে, যে দেশের অকুতোভয় সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে গৌরবদ্বীপ্ত ১৯৫২ইং এর সৃষ্টি করেছিল, ঠিক সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্রকেও রক্ত মূলে ন্যস্যাৎ করে দেবে এদেশের ধর্মপ্রাণ জনগণ। হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ নামক একটি সাম্প্রদায়িক গোষ্ঠী রাষ্ট্রধর্ম ইসলাম এর কারনে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে বলে যে অবান্তর গুজব ছড়িয়ে দেশের শান্তি-শৃংখলা নষ্ট করতে উঠে পড়ে লেগেছে, তাদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, মুসলিম কমিউনিটিকে বাদ দিয়ে হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ গঠন করাই তো সম্প্রদায়িতকতার অনন্য নজির। সামাজিক ঘটনা প্রবাহের অংশ হিসেবে কোথাও কোন সংখ্যালঘু নির্যাতনের শিকার হলেও কিন্তু অপেক্ষাকৃত মুসলমানরাই নির্যাতিত হয়েছে সর্বাধিক। অতএব, এধরনের কল্পনাপ্রসূতঃ গুজব ছড়ানোর মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকার এর হীন প্রচেষ্টা ও সংবিধান থেকে “রাষ্ট্রধর্ম ইসলাম” কে বাদ দেয়ার যেকোন ষড়যন্ত্র রুখে দেবে এদেশের ধর্মপ্রাণ জনগণ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ইচ্ছাকৃতভাবে হত্যাকারী জাহান্নামে নিক্ষিপ্ত হবে... স্টাফ রির্পোটার, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ০১ এপ্রিল ২০১৬   শুক্রবার   ১৫:৫৮ ঘণ্টা বাংলাদেশসহ সমগ্র বিশ্বের মানুষ আজ নির্যাতিত-নিপীড়িত। আত...
সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে প্রধান বিচারপতিকে স্মারকলিপি প্রদান... সোমবার, ২৮ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম ডেস্ক সংবাদ :  সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কাছে...
অন্তর কাঁপিয়ে দেয়া এমন আয়াতগুলো এর আগে শুনেছেন?... শনিবার, ২৬ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : অন্তর কাঁপিয়ে দেয়া এমন আয়াতগুলো এর আগে শুনেছেন? পড়ার সুযোগ হয়েছিল কি আগে? . আ'উযুবিল্লাহি মিনাশ শাইত্ব...
বুকের রক্ত দিয়ে রাষ্ট্রধর্ম ইসলামের মর্যাদা রক্ষা করা হবে :এডভোকেট শাহীদ রিজভী... শুক্রবার, ২৫ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম ডেস্ক সংবাদ : ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এরকেন্দ্রীয় অর্থ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহীদ রিজভী বলেছেন, ...
খাগড়াছড়িতে ইসলামিক ফাউন্ডেশনের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত... মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  খাগড়াছড়ি প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় খাগড়াছড়িতে ইসলামিক ফাউন্ডেশন’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উ...



Leave a Reply