ইচ্ছাকৃতভাবে হত্যাকারী জাহান্নামে নিক্ষিপ্ত হবে

স্টাফ রির্পোটার, সিটিজিবার্তা২৪ডটকম

আপডেট : ০১ এপ্রিল ২০১৬   শুক্রবার   ১৫:৫৮ ঘণ্টা

জাহান্নাম

বাংলাদেশসহ সমগ্র বিশ্বের মানুষ আজ নির্যাতিত-নিপীড়িত। আত্মঘাতী, বিস্ফোরণ, বোমা হামলা আর নামে-বেনামের জঙ্গি সংগঠনের আতঙ্কে নির্ঘুম রজনী পার করছেন অনেকে। আতঙ্কে যুক্ত হয়েছে ইসলামিক স্টেট (আইএস)। অথচ অন্যায়ভাবে একজন মানুষ হত্যা করাকে কুরআনুল কারিমে ‘সমগ্র মানবজাতিকে হত্যা’ করার নামান্তরে আখ্যায়িত করা হয়েছে।

মহান আল্লাহ পবিত্র কুরআনুল কারিমে অন্যায়ভাবে হত্যা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধ সম্পর্কে ইরশাদ করেন, ‘যে ব্যক্তি কাউকে হত্যা করল সে যেন দুনিয়ার সব মানুষকেই হত্যা করল, আর কেউ কারো প্রাণ রক্ষা করল সে যেন সব মানুষের প্রাণ রক্ষা করল।’ (সূরা মায়েদা : ৩২)

অন্যায়ভাবে হত্যার শাস্তি সম্পর্কে আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম, সেখানে সে চিরস্থায়ী হবে এবং আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন, তাকে লানত করবেন এবং তার জন্য মহাশাস্তি প্রস্তুত রেখেছেন।’ (সূরা নিসা : ৯৩)।

ইসলাম ধর্মে হত্যার প্রতি প্ররোচনাদানকারী হিসেবে হিংসা-বিদ্বেষ-ক্রোধ নিয়ন্ত্রণ করতে বলেছে। এ বিষয়ে হজরত রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা একে-অপরের সাথে বিদ্বেষ পোষণ করো না, হিংসা করো না এবং একে অপরের পেছনে লেগে থেকো না। আল্লাহর বান্দা সবাই ভাই ভাই হয়ে যাও। (সহি বুখারি)

এমনকি হত্যার প্রাথমিক বিষয় তথা অস্ত্র দিয়েও কাউকে ভয় দেখাতে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘তোমাদের কেউ যেন তার ভাইয়ের দিকে অস্ত্র তাক না করে। কারণ সে জানে না, হয়তো শয়তান তার হাত থেকে তা বের করে দিতে পারে, ফলে সে জাহান্নামের গহ্বরে নিক্ষিপ্ত হবে।’ (সহি বুখারি)

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ইসলাম নিয়ে ষড়যন্ত্র সহ্য করা হবে না : আল্লামা শফি... জেলা প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬ হেফাজত ইসলামীর আমির আল্লামা শাহ আহমদ শফি ফেনী: নেতাকর্মীদের উদ্দেশ্যে হেফাজতে ইসল...
৪ মে পবিত্র লাইলাতুল মিরাজ জাতীয় ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬  ১৯:৪৭ ঘন্টা ৪ মে পবিত্র লাইলাতুল মিরাজ বাংলাদেশের আকাশে শুক্রবার ১৪৩৭ হিজরি সনের পব...
সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে প্রধান বিচারপতিকে স্মারকলিপি প্রদান... সোমবার, ২৮ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম ডেস্ক সংবাদ :  সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কাছে...
অন্তর কাঁপিয়ে দেয়া এমন আয়াতগুলো এর আগে শুনেছেন?... শনিবার, ২৬ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : অন্তর কাঁপিয়ে দেয়া এমন আয়াতগুলো এর আগে শুনেছেন? পড়ার সুযোগ হয়েছিল কি আগে? . আ'উযুবিল্লাহি মিনাশ শাইত্ব...
বুকের রক্ত দিয়ে রাষ্ট্রধর্ম ইসলামের মর্যাদা রক্ষা করা হবে :এডভোকেট শাহীদ রিজভী... শুক্রবার, ২৫ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম ডেস্ক সংবাদ : ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এরকেন্দ্রীয় অর্থ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহীদ রিজভী বলেছেন, ...



Leave a Reply