সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া পর্যটকরা ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

প্রকাশিত : ২ এপ্রিল ২০১৬  শনিবার  ১৯:১০ ঘন্টা

সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া পর্যটকরা ফিরেছেন

কক্সবাজার : বঙ্গোপসাগরে ৩নং সতর্ক সংকেত থাকায় প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আটকে পড়া দেড় শতাধিক পর্যটক টেকনাফে ফিরে এসেছেন বলে জানা গেছে। শনিবার সকাল থেকে বিকালের মধ্যে তারা টেকনাফে ফিরে এসেছেন। টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলার নির্বাহী এই কর্মকর্তা বলেন, শনিবার সকালে আবহাওয়ার সতর্কতার সংকেত প্রত্যাহার করা হয়েছে। তবে সেন্টমার্টিনের উদ্দেশ্যে কোনও জাহাজ না ছাড়ায় পর্যটকদের দ্বীপে অবস্থান করতে পরামর্শ দেওয়া হয়। এরপরও অনেকে নিজ নিজ উদ্যোগে বিভিন্ন ট্রলার ও স্পিডবোটে চড়ে টেকনাফ ফিরেছেন। শনিবার সকাল ৯ টার দিকে তিনটি স্পিডবোটে ২৫ জন এবং তিনটি ট্রলার যোগে ১৩৫ জন পর্যটক টেকনাফের উদ্দেশ্যে সেন্টমার্টিন ছেড়েছেন।

শুক্রবার সকাল থেকে প্রতিকূল আবহাওয়া ও ৩ নম্বর সর্তক সংকেত থাকায় টেকনাফ থেকে কোনও জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। ফলে শুক্রবার সেন্টমার্টিন থেকে ফিরতে পারেননি আগের দিন বেড়াতে গিয়ে রাত যাপন করা পর্যটকরা।

আবহাওয়া অধিদফতর কক্সবাজার কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, শনিবার সকাল ৯ টার দিকে আবহাওয়ার ৩ নম্বর সতর্কতা সংকেত প্রত্যাহার করা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। সব ধরনের নৌযান চলাচলে এখন আর কোনও ধরনের বাধা নেই।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

বাঁশখালীতে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে পুলিশ ও গ্রামবাসীর সংর্ঘষে নিহত ৩... সোমবার, ০৪ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে পুলিশ ও গ্রামবাসীর রক...
কাঞ্চনাবাদে নৌকার সমর্থনে সভা অনুষ্ঠিত... সোমবার, ০৪ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম প্রেস বিজ্ঞপ্তি কাঞ্চনাবাদ ইউনিয়নে কাঞ্চননগর গ্রামে নৌকার সমর্থনে এক কর্মী সভা যুবলীগ সভাপতি আবু ছৈয়দ...
শেষ ওভারের নাটকীয়তায় শিরোপা জিতলো ওয়েস্ট ইন্ডিজ... চট্টগ্রাম, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩ এপ্রিল ২০১৬   রোববার   ২৩:০৫ টি-২০ বিশ্বকাপ ২০১৬ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ মাহাবুবুল করিম : শেষ ওভার...
আট দফা দাবিতে উত্তাল চুয়েট ক্যাম্পাস প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ৩ এপ্রিল ২০১৬  রোববার  ২০:৪০ ঘন্টা আট দফা দাবিতে উত্তাল চুয়েট চট্টগ্রাম : সড়ক দুর্ঘটনায় চট্ট...
কাল খুলছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩ এপ্রিল ২০১৬  রোববার  ২০:৩৫ ঘন্টা দামপাড়া প্রিমিয়ার ক্যাম্পাস চট্টগ্রাম:  বানিজ্য অনুষদের বিদায়...



Leave a Reply