টেকনাফে ইয়াবাসহ আটক ১

সোমবার, ০৪ এপ্রিল ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

imageটেকনাফ : টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় ২ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে নগদ টাকা ও ইয়াবাসহ একজনকে আটক করেছে।

আটককৃত ব্যক্তি আবদুর রহিম (৩০), উত্তর লেঙ্গুরবিল এলাকার বাদশা মিয়ার পুত্র বলে জানা যায়।

এব্যাপারে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। টেকনাফস্থ বিজিবি সদর দপ্তর থেকে প্রেরিত প্রেস ব্রিফিংয়ে বলা হয় “২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যাটালিয়ন সদরে কর্মরত নম্বর-৫৩৪৮৬ হাবিলদার হাওলাদার শাহজাহান এর নেতৃত্বে একটি বিশেষ টহল গোপন সংবাদের ভিত্তিতে ৪ এপ্রিল দুপুরে জানতে পারে যে, টেকনাফস্থ লেঙ্গুরবিল এলাকায় মোঃ আব্দুর রহিমের বসত বাড়িতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য জমা করা হয়েছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করে উক্ত ব্যক্তির বসত বাড়ি ঘেরাও করে। তখন উক্ত বসত বাড়ি থেকে একজন লোক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দলের অক্লান্ত চেষ্টায় উক্ত ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। তখন ঘটনাস্থলে উপস্থিত বেসামরিক ব্যক্তির উপস্থিতিতে ধৃত আসামীর বসত বাড়ি তল্লাশী করে কাঠের আলমারীর ভিতর একটি প্যাকেট ও বাংলাদেশী নগদ টাকা পাওয়া যায়। ঘটনাস্থলে বেসামরিক ব্যক্তির উপস্থিতিতে উক্ত প্যাকেটটি খুলে গণনা করে ১১ হাজার ৮৪৫ পিস মেটা অ্যামফিটামিন যুক্ত মাদক যার বানিজ্যিক নাম ইয়াবা ওজন আনুমানিক ১১৮৪ গ্রাম বাজারমূল্য ৩৫ লক্ষ ৫৩ হাজার ৫০০ টাকা, ইয়াবা বিক্রয় বাবদ বাংলাদেশী নগদ ১৩ হাজার ৮৫০ টাকা এবং ধৃত ব্যক্তির ব্যবহৃত সিম্ফনী মোবাইল সেট ১ টি যার সিজার মূল্য ১ হাজার টাকা, সর্বমোট সিজার মূল্য ৩৫ লক্ষ ৬৮ হাজার ৩৫০ টাকাসহ উক্ত ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। ধৃত আসামী হচ্ছে মোঃ আব্দুর রহিম (৩০), পিতা- মোঃ বাদশা মিয়া, গ্রাম-উত্তর লেঙ্গুরবিল, ডাকঘর- টেকনাফ, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার। ধৃত আসামী জানায় যে, উক্ত ইয়াবা গুলো বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাড়িতে লুকায়িত অবস্থায় রেখেছে এবং কিছু ইয়াবা বিক্রয়ও করেছে। ধৃত আসামী নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে বহন করার দায়ে মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে”।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

বায়োজিদে লুণ্ঠিত মালামালসহ ৩ ছিনতাইকারী আটক... রবিবার, ০৩ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানা পুলিশ লুণ্ঠিত মালামালসহ ৩ ছিনতাইকারীকে ...
ছাত্রলীগ নেতা ‘সোহেল হত্যাকান্ড পরিকল্পিত’... আদালতে পুলিশের তদন্ত প্রতিবেদন জমা নিজস্ব প্রতিবেদক,  সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট: ৩ এপ্রিল ২০১৬   রোববার   ১৫:৩৫ ঘন্টা ক্যাম্পাসে সোহেলক...
৩২ নারী পুলিশ কর্মকর্তাকে পুরষ্কৃত করেছে বাংলাদেশ পুলিশ... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক উপ কমিশনার বর্তমানে নরসিংদীর জেলার পুলিশ সুপার (এসপি) আমেন...
ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে অবৈধ অস্ত্রের চাহিদা বেড়েছে... বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে অবৈধ অস্ত্রের চাহিদা বেড়েছে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ও ট্রান্স...
ঋণ কেলেঙ্কারি : রিমান্ডে বেসিক ব্যাংকের ৪ কর্মকতা... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার   ১৬:৪৫ ঘন্টা বেসিক ব্যাংকের প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারির ...



Leave a Reply