আজ বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের নেতাদের সঙ্গে বেগম জিয়ার বৈঠক করে

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম

আপডেট: ৪ এপ্রিল ২০১৬   সোমবার   ১১:১৫

BNP1

 

জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের পর জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোটের শরিক নেতাদের সঙ্গে এই বৈঠক হবে।
দলের সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।

বিএনপি সূত্র জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি ও জোট থাকবে কি না, এ বিষয়ে সিদ্ধান্ত নিতেই এই বৈঠক ডাকা হয়েছে।

ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন এখনই বর্জন না করে আপাতত নির্বাচনে থাকার পক্ষে মত দিয়েছেন বিএনপির বেশির ভাগ জ্যেষ্ঠ নেতা। গতকাল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে এ মতামত উঠে আসে। তবে নির্বাচনে থাকা বা বর্জন নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

বৈঠক সূত্র জানায়, আজ বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করে এবং থানা পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

দেশে স্বজন হারাদের বুকফাটা আর্তনাদ আজীম অনন, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৫ এপ্রিল ২০১৬  মঙ্গলবার  ১৯:৪৪ ঘন্টা ফখরুল রাজনীতি ডেস্ক : আমরা এখন এক ভীতিকর রাজ্যে বসবাস করছি। সারা দে...
বাঁশখালীতে পুলিশের গুলিতে হতাহতের ঘটনায় জামায়াতে তীব্র নিন্দা... মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : চট্টগ্রামের বাঁশখালীতে বিক্ষোভরত জনতার ওপর পুলিশের গুলিতে হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদে...
চতুর্থ ধাপে প্রার্থীদের তালিকা প্রকাশ করলো আ.লীগ... রাজনীতি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩ এপ্রিল ২০১৬   রোববার  ২০:১৮ ঘন্টা চট্টগ্রাম: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপের জন্য দলী...
সোমবার সারাদেশে বিএনপির বিক্ষোভ খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট : ২ এপ্রিল ২০১৬  শনিবার  ১৯:৩০ ঘন্টা রাজনীতি ডেস্ক : বিএনপি ...
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সোমবার সারাদেশে বিক্ষোভ... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  ডেস্ক সংবাদ : বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সোমবার সারাদেশে বিক্ষোভ সম...



Leave a Reply