দুদকে প্রবেশে নিষেধাজ্ঞা: সাংবাদিকদের হুশিয়ারি

জেনিফার আলম, সিটিজিবার্তা২৪ডটকম

আপডেট : ৫ এপ্রিল ২০১৬  মঙ্গলবার  ১৭:১০ ঘন্টা

দুদকে প্রবেশে নিষেধাজ্ঞা: সাংবাদিকদের হুশিয়ারি

ঢাকা : দুদকে গণমাধ্যম কর্মীদের প্রবেশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ হয়েছেন দেশের প্রধান প্রধান সাংবাদিক সংগঠনগুলো। অলিখিত এই নিষেধাজ্ঞা তুলে না নেয়া হলে প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তারা।

মঙ্গলবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজি) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) পক্ষ থেকে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এসব বিবৃতি দেওয়া। বিএফইউজির পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি জাফর ওয়াজেদ ও মহাসচিব ওমর ফারুক এবং ডিইউজের সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এক যৌথ বিবৃতিতে এ ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতারা বলেন, ‘এ ধরনের নিষেধাজ্ঞা দুদকের সঙ্গে সাংবাদকিদের দূরত্ব সৃষ্টি করার পাশাপাশি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। যেখানে বর্তমান সরকার তথ্য প্রবাহের অবাধ স্বাধীনতা নিশ্চিত করেতে তথ্য কমিশন গঠন ও তথ্য অধিকার আইন পাশ করেছে সেখানে একটি বিশেষ প্রতিষ্ঠানে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা সরকারের এ মহৎ উদ্যোগের পরিপন্থি।’

নেতারা অবিলম্বে এ ধরনের হঠকারী সিদ্ধান্ত থেকে দুদককে সরে এসে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান। নতুবা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে তার দায় দুদককে নিতে হবে। প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বিএফইউজি ও ডিইউজে।

এ দিকে দুদক বিটে সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‌্যাক) সভাপতি মিজান মালিক বলেন, ‘সাংবাদিকরা দুদকের সহায়ক শক্তি হিসেবে কাজ করে আসছে। হঠাৎ সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞায় গণমাধ্যমকর্মীদের পেশাগত কাজে বাধার সৃষ্টি হচ্ছে।’

সাংবাদিকদের আরেক সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) এর সভাপতি গোলাম সামদানি সিটিজিবার্তা২৪ডটকম কে বলেন, ‘দুদকে প্রবেশে সাংবাদিকদের বাধা দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা সাংবাদিকের পেশাদারিত্বের প্রতি হুমকি স্বরুপ। এজন্য সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে সকল বিধি নিষেধ তুলে নিয়ে দুদককে একটি সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।’

দুদক বিটে কাজ করা সাংবাদিকরা জানান, গত সপ্তাহ থেকে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপ করা হলেও সোমবার অলিথিত নিষেধাজ্ঞায় পরিণত হয়। দুপুরে একাধিক গণমাধ্যমকর্মী পঞ্চম তলায় প্রবেশ করলে সেখানকার নিরাপত্তা ও শৃঙখলার কাজে নিয়োজিতরা বলেছেন, আমাদের উপর নির্দেশ আছে কোনো সাংবাদিক যেনো উপরে না উঠতে পারে।

এ বিষয়ে দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল বলেছিলেন, রেকর্ডপত্রের নিরাপত্তার জন্য কিছু নিয়ম-কানুন করা হয়েছে। এটা শুধু সাংবাদিকদের জন্য না। সকল বহিরাগতদের জন্য।

সাংবাদিকদের এই রকম কড়াকড়ি আরোপের বিষয়টি কিভাবে দেখছেন বলে জানতে চাওয়া হয়েছিল বেসরকারি সংগঠন ‘সুশাসনের জন্য নাগরিক (সুজন)’ এর সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের কাছে। তিনি গতকাল রাতে বলেন, ‘গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ ব্যাচ। যেকোন প্রতিষ্ঠানের সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে গণমাধ্যমের ভুমিকা অপরিসীম। আর গণমাধ্যম স্বাধিনভাবে কাজ করতে পারলে ওই ভুমিকাটা পরিপূর্ণ পালন করতে পারবে।’

তিনি আরো বলেন, ‘আমি বিশ্বাস করি যারা নতুন কমিশনার হয়েছে। তারা দুদককে কার্যকর, দুর্নীতি মুক্ত ও দায়বদ্ধ করতে চান। আর তাদের এই চাওয়ার এক্ষেত্রে গণমাধ্যম তাদের সহায়তা করতে পারে। গণমাধ্যম একটি সহায়কশক্তি হিসেবে গুরুত্বপূর্ণভূমিকা পালন করতে পারে। আশা করি আমাদের কমিশনার সেটা অনুধাবন করে গণমাধ্যমকে স্বাধিনভাবে কাজ করার সুযোগ দিবেন।’

উল্লেখ্য, এর আগে ২০১২ সালে পদ্মাসেতু দুর্নীতির অভিযোগ নিয়ে দুদক অনুসন্ধান শুরু করলে একবার ভেতরে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করা হয়। পরে সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিবাদের মুখে সে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

অ্যাতলেতিকোকে হারিয়ে সেমিতে এক পা বার্সার... উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সুয়ারেজের জোড়া গোলে খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম ৬ এপ্রিল ২০১৬  বুধবার  ০৩:১৫ ঘন্টা লুইস সুয়ারেজ উয়েফা চ্যাম্পিয়ন...
সিলেটে রেকর্ড বৃষ্টিপাত, নগরীতে ব্যাপক জলাবদ্ধতা... আহমেদ নওশাদ, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৬ এপ্রিল ২০১৬  বুধবার  ০০:২৫ ঘন্টা সিলেটে রেকর্ড বৃষ্টিপাত, নগরীতে ব্যাপক জলাবদ্ধতা সিলেট : নগরীতে টা...
অর্থ পাচার নিয়ে অবশেষে মুখ খুলেছেন অমিতাভ... জেনিফার আলম, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৫ এপ্রিল ২০১৬   মঙ্গলবার  ১৯:৩৭ ঘন্টা অমিতাভ বচ্ছন ও পুত্র বধু ঐশ্বরিয়া রায় বচ্ছন আন্তর্জাতিক ডেস্ক :...
মুক্তিযোদ্ধাকে ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী... স্বাধীনতা কাপ ফুটবল আতিক মাসুদ, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৫ এপ্রিল ২০১৬   মঙ্গলবার  ২০:৫৯ ঘন্টা চট্টগ্রাম আবাহনী বনাম মুক্তিযোদ্ধার স্বাধীনতা ...
হাজারি গলির ‘মডার্ন ফার্মেসী’ থেকে সরকারী ওষুধ কিনেন স্বরুপ... রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৫ এপ্রিল ২০১৫   মঙ্গলবার   ১৯:৫১ ঘন্টা ম্যাজিট্রেট রুহুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে ফার...



Leave a Reply