এক গ্রামের দাম ২২২ কোটি ২১ লাখ ৪০ হাজার টাকা

সিটিজিবার্তা২৪ডটকম

৬ এপ্রিল ২০১৬  বুধবার  ০২:৩৬ ঘন্টা

এক গ্রামের দাম ২২২ কোটি ২১ লাখ ৪০ হাজার টাকা

এক গ্রামের দাম ২২২ কোটি ২১ লাখ ৪০ হাজার টাকা

সম্পূর্ণ একটি গ্রাম বিক্রি করা হবে। যার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ২২২ কোটি ২১ লাখ ৪০ হাজার টাকা। তবে গ্রামটি ইংল্যান্ডের সেহেতু এর বিক্রি মূল্য হাকা হয়েছে দুই কোটি ব্রিটিশ পাউন্ড। নর্থ ইয়র্কশায়ারে ২ হাজার ১১৬ একর এলাকাজুড়ে অবস্থিত ওই গ্রামের নাম ওয়েস্ট হেসলারটন।

১৫০ বছরের বেশি সময় ধরে একটি পরিবারের মালিকানায় ছিল গ্রামটি। সর্বশেষ স্বত্বাধিকারী ইভ ডোনের মৃত্যুর পর এটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ওই পরিবার।

জমিজমা বিক্রয়সংক্রান্ত প্রতিষ্ঠান কান্ডাল্স জানায়, ইতিমধ্যে দেশ-বিদেশের অনেকে ওয়েস্ট হেসলারটন গ্রামটি কিনতে আগ্রহ জানিয়েছে।

মল্টন শহর থেকে নয় মাইল দূরের ওয়েস্ট হেসলারটন গ্রামে রয়েছে ২১টি শয়নকক্ষের এক বিশাল অতিথিশালা। সেখানে আরও আছে একটি গির্জা, প্রাথমিক বিদ্যালয়, পানশালা, পেট্রল স্টেশন, ৪৩টি বাড়ি এবং প্যাভিলিয়ন-সংবলিত একটি খেলার মাঠ।

কান্ডাল্সের প্রতিনিধি টম ওয়াটসন বলেন, গ্রামটির মালিক ইভ ডোনের মৃত্যু হয়েছে পাঁচ বছর আগে। চমৎকার একজন মানুষ ছিলেন তিনি। খুব সামান্য মূল্যে সম্পত্তি ভাড়া দিতেন। এর ফলে গ্রামটিতে স্বতঃস্ফূর্ত ও বৈচিত্র্যময় একটি সম্প্রদায়ের আবাস গড়ে উঠেছে।

ডোনে পরিবার ১১০ একরের বেশি বনভূমিও বিক্রি করতে যাচ্ছে। ওয়াটসন জানান, আগামী সেপ্টেম্বরে ওয়েস্ট হেসলারটন গ্রাম বিক্রির কাজটি সম্পন্ন হবে। এরই মধ্যে এ বিষয়ে প্রচার শুরু করা হয়েছে।

প্রয়াত ডোনের বোন ভেরেনা এলিয়ট বলেন, ‘আমরা সবাই গ্রামটিকে ভালোবাসি। এত বিশ্বস্ত ও চমৎকার গ্রামবাসী পাওয়াটা খুব কঠিন। এখনকার যুগে মানুষের মধ্যে এতটা সংহতি খুঁজে পাওয়া সত্যিই কঠিন।’

যুক্তরাজ্যে গোটা গ্রাম বিক্রির ঘটনা এই প্রথম নয়। ২০০৯ সালে আড়াই কোটি পাউন্ডে বিক্রি হয়েছে হ্যাম্পশায়ারের গ্রাম লিঙ্কেনহল্ট। আর ২০১৪ সালে অক্সফোর্ডশায়ারের লিটল রোলরাইট নামের গ্রামটির দাম উঠেছিল ১ কোটি ৮০ লাখ পাউন্ড। সংবাদ সূত্র বিবিসি

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

পহেলা বৈশাখ প্রস্তুতি- রাইজ অফ দা টাইগ্রেস!... জেনিফার আলম: আমরা মেয়েরা নানা জায়গায় নানা ভাবে জীবনের কোন না কোন পর্যায়ে যৌন হয়রানির শিকার হই। এই অবস্থা থেকে কারও উদ্ধার করার জন্য কারও আশায় বস...
পহেলা বৈশাখে নারীদের প্রস্তুতি   প্রিয় পাঠিকাগণ, পহেলা বৈশাখের আগে কিছু কাজের জিনিস শিখিয়ে দিই। বাংলাদেশের সমাজ যদি চিনে থাকেন, জেনে নিন, ভীড়ের মধ্যে আপনার শ্লীলতা...
খাগড়াছড়িতে রেঁনেসা বই এর মোড়ক উম্মোচন... মাইনুদ্দিন হাসান, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬  ১৮:২৫ ঘন্টা খাগড়াছড়িতে রেঁনেসা বইয়ের মোড়ক উন্মোচন খাগড়াছড়ি : পার্বত্য চট্টগ্রা...
‘তৃতীয় চোখ’ সম্পাদক আলী প্রয়াস রচিত ও প্রকাশিত ২টি বই কক্সবাজার বই মেলায় পাওয়া যাচ্ছে... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : টেকনাফ উপজেলার উত্তর লম্বরী গ্রামে জন্মগ্রহণকারী জেলার কৃতি সন্তান তরুন কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক ও সম...
চট্টগ্রামের সাংবাদিকরাও প্রগতিশীল তারুণ্যে ভরা... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম চট্রগ্রাম : প্রবন্ধ ও গবেষনায় কবি ও সাংবাদিক আবুল মোমেন, কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী ও শিশু সাহিত্যে...



Leave a Reply