শনিবার, ০২ এপ্রিল ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
চট্রগ্রাম : প্রবন্ধ ও গবেষনায় কবি ও সাংবাদিক আবুল মোমেন, কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী ও শিশু সাহিত্যে রাশেদ রউফ ২০১৬ সালে প্রথমবারের মতো চট্টগ্রাম প্রেস ক্লাব দেওয়া পুরস্কার পেলেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের আব্দুল খালেক মিলনায়তনের শুক্রবার (১ এপ্রিল) দুপুরে দুইদিন ব্যাপী বই উৎসবের উদ্বোধন পর্বে সেরা লেখকদের হাতে এসব পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের উদ্বোধক ও বরেন্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন। পুরস্কার হিসেবে তাদের প্রত্যেককে দেওয়া হয়েছে ২০ হাজার করে টাকা সম্মাননা ও সনদ।
চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি কলিম সরোয়ার বলেন, প্রেস ক্লাবের ২২০ সদস্যরে মধ্যে ৬০ জন সাংবাদিকের বই বের হয়েছে। সাংবাদিকদের লেখা এসকল বই নিয়েই আমাদের এই বই উৎসব।
বই মেলার উদ্বোধন শেষে উদ্বোধক সেলিনা হোসেন বলেন, চট্টগ্রামের সাংবাদিকরাও প্রগতিশীল। তারুণ্যে ভরা। চট্টগ্রামের সাংবাদিকরাও কথাসাহিত্য, প্রবন্ধ, উপন্যাস, শিশু সাহিত্য লিখতে পারে। লন্ডন থেকে প্রকাশিক ইংরেজি পত্রিকা দ্যা ইন্ডিপেন্ডেট পত্রিকাটি প্রিন্ট সংস্করন বের করা বন্ধ করে দিয়েছে। তার বিপরীতে আজকে সাংবাদিকদের বই মেলা আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিক আবুল মোমেন বলেন, সাংবাদিক ও লেখক পরস্পর বিরোধী বলা যায় না। সাংবাদিকতা হলো দ্রততার সাথে রচিত সাহিত্য। সাংবাদিকদের বেশি বেশি পড়তে হবে। গবেষনা করতে হবে। আধুনিক যুগে লেখকদের সংখ্যা কমে যাচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভাল মানের বই প্রবন্ধ লেখা থেকে বিরত খাকছে।
বই উৎসবের আহবায়ক কবি আবুল মোমেনের সভাপতিত্বে চট্টগ্রাম প্রেস কাবের যুগ্ন সম্পাদ চৌদুরী ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উদ্বোধক সেলিনা হোসেন, সেরা লেখক নির্বাচনের লক্ষ্যে গঠিত জুড়ি বোর্ডের সদস্য কথা সাহিত্যক অধ্যাপক আনোযারা আলম, প্রেস ক্লাবের সভাপতি কলিম সরোয়ার, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী ও সিইজের নব-নির্বাচিত সভাপতি রিয়াজ হায়দার।
