এফবিআই-সিআইডি বৈঠক কাল, প্রয়োজনে আতিউর কে জিজ্ঞাসাবাদ

ব্যাংকের রিজার্ভ চুরির গঠনায়

বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০১৬ ১৭:৫৯ ঘন্টা

এফবিআই-সিআইডি বৈঠক কাল, প্রয়োজনে আতিউর কে জিজ্ঞাসাবাদ

সিটিজিবার্তা২৪ডটকম : রিজার্ভ চুরির ঘটনায় আগামীকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এর সঙ্গে বৈঠক করবে তদন্তের দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা সংস্থা সিআইডি। প্রয়োজনে সাবেক গভর্নর ড. আতিউর রহমানকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন সিআইডি কর্মকর্তারা।

বৃহস্পতিবার সরকারি ছুটির দিনে কেন্দ্রীয় ব্যাংকে তদন্তকাজ শেষে সিআইডির উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সাইফুল আলম সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, ‘প্রয়োজনে সাবেক গভর্নরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। আর আমরা বেশ কিছু কম্পিউটার জব্দ করেছি। এগুলো পরীক্ষা নীরিক্ষা করে দেখা হচ্ছে।’

সাইফুল আলম আরো বলেন, ‘আগামীকাল (শুক্রবার) বিকেলে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) একটি প্রতিনিধি দলের সঙ্গে আমরা বৈঠক করবো। এফবিআইয়ের দলটি কালই কেন্দ্রীয় ব্যাংক পরিদর্শন করবে।’

রিজার্ভ থেকে টাকা চুরির ঘটনার তদন্ত করতে বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো কেন্দ্রীয় ব্যাংকে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন সিআইডি কর্মকর্তারা। গতকাল বুধবারও তারা কেন্দ্রীয় ব্যাংকে বিভিন্ন বিভাগের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সিআইডির কর্মকর্তাদের বাংলাদেশ ব্যাংকে আসার কথা সংবাদমাধ্যমকে জানান। তিনি বলেন, তারা (সিআইডি) তদন্তের স্বার্থে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বসছেন এবং প্রয়োজনীয় তথ্য যোগাড় করছেন।

জানা গেছে, সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক শাহ আলমের নেতৃত্বে সাত সদস্যর একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে যান। প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টিং অ্যান্ড বাজেটিং বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ  এবং পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। চুরির বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় মুদ্রা পাচার ও তথ্য প্রযুক্তি আইনে ১৫ মার্চ মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটিতে সরাসরি কাউকে আসামি করা হয়নি। এ মামলাটির তদন্ত করার জন্য কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিআইডিকে দায়িত্ব দেয়া হয়েছে। দায়ের করা মামলায় আগামী ১৯ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০১ মিলিয়ন মার্কিন ডলার চুরি যায়। এ চুরির ঘটনা তদন্তে কাজ করছে সাবেক গভর্নর ফরাসউদ্দিনের নেতৃত্বে একটি দল, র‌্যাবের ছায়া তদন্ত দল, সিআইডি, এফবিআই ও ফায়ারআই এ তদন্তের সঙ্গে যুক্ত রয়েছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

সুচি’র বিরোধীতায় সংসদের সামরিক সদস্যরা... আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ০১ এপ্রিল ২০১৬   শুক্রবার  ২২:০৭ ঘণ্টা সংসদের সামরিক সদস্যদের বিরোধীতা সত্ত্বেও মিয়ানমারের সংসদ...
গুগলের ‘এপ্রিল ফুলে’ চাকরি হারালো অনেকে... বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার   ২১:২০ ঘণ্টা চট্টগ্রাম : পহেলা এপ্রিলে চালু হওয়া ‘মাইক ড্র...
মানুষের ভোগান্তি কমাতে চায় সেবার মানসিকতায়... রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার   ১৭:২৯ ঘণ্টা চট্টগ্রাম ঃ চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেছেন...
নাসির ইস্যুতে মুখ খুললেন পাপন খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬   শুক্রবার   ১৯:৫৫ ঘণ্টা নাজমুল হাসান পাপন ও নাসির হোসেন ‘খেলার বিষয়ে নাসির কেন জানি...
আওয়ামীলীগ পেয়েছে ৩৭২, বিএনপি ৫৮, স্বতন্ত্র ১০৫ টিতে জয়ী... ইউপি নির্বাচন দ্বিতীয় ধাপ নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ০১ এপ্রিল ২০১৬  শুক্রবার  ২০:০৫ ঘন্টা চট্টগ্রাম : ইউনিয়ন পরিষদের দ্...



Leave a Reply