টি.এইচ নিপু ,সিটিজিবার্তা২৪.কম
প্রতিবেদন ঃ গতকাল কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে পলিটেকনিকে সিভিল বিভাগের পাশাপাশি ডিপ্লোমা ইন কনস্ট্রাকশন বিভাগের ছাত্রছাত্রীদের সরকারি চাকরিতে নিয়োগের দাবীতে এক মানববন্ধন কর্মসুচী পালিত হয়। ইনস্টিটিউটের কনস্ট্রাকশন বিভাগের প্রাক্তন ও অধ্যায়নরত ছাত্রছাত্রীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ওসমান গনি, বিএসপিআই’র সিভিল উড বিভাগীয় প্রধান আবদুল মতিন হাওলাদার, ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, প্রাক্তন ছাত্র পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ,কনস্ট্রাকশন বিভাগীয় প্রধান জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন , সর্বশেষ বক্তব্য রাখেন উক্ত পলিটেকনিকের অধ্যক্ষ আবদুল মালেক এবং অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রাক্তন ছাত্র রায়হান উদ্দিন ।
বক্তারা বলেন, কন্সট্রাকশন ডিগ্রী অর্জন কারী ছাত্র-ছাত্রীদের (সিভিল) এর পাশাপাশি কন্সট্রাকশন বিভাগের ছাত্র-ছাত্রীদের চাকরী নিয়োগের প্রদানে হতাশা ও বেকারত্ব অভিশাপ থেকে রক্ষা করতে, এই শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ অক্ষুন্ন রেখে কন্সট্রাকশন বিভাগের ছাত্র-ছাত্রীদের (উপ-সহকারী প্রকৌশলী) হিসাবে নিয়োগের সুযোগ প্রদানে হতাশা মুঁছে ফেলতে, মাননীয় প্রধানমন্ত্রীর সামান্য প্রচেষ্টায় হাজার হাজার কন্সট্রাকশন বিভাগের ছাত্র-ছাত্রীর ক্লান্তি নিরসন হবে। সরকার উন্নয়নের অগ্রগতির ধারাবাহিকতায় ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে ২০০৫ সাল হতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ডিপে¬ামা ইন কনস্টাষ্ট্রকশন বিভাগ পাঁচটি পলিটেকনিকে চালু করে। প্রতিবছর দুই শিফট মিলে হাজার হাজার ছাত্রছাত্রী এ বিভাগ থেকে পাশ করে বের হলেও তারা সরকারি চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এতে ছাত্রছাত্রীদের মাঝে মারাত্বক হতাশা ও বেকারত্বের অভিশাপ নেমে এসেছে।
বর্তমানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এ বিভাগের প্রায় তিন হাজার শিক্ষার্থী অধ্যয়নরত আছে। প্রতি বছর ছয়শ’ জন ছাত্রছাত্রী এ বিভাগ থেকে পাশ করছে। কিন্তু সাফল্যের সাথে শিক্ষা অর্জন করে বের হয়ে তারা কোন সরকারি চাকরির সুযোগ না পেয়ে বেকার জীবন যাপন করছে। এতে হতাশায় ডুবে অনেকে বিপথগামী হওয়ার আশংকা রয়েছে। মানববন্ধন শেষে ইউএনও’র মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

