শিরোনাম

                                                                                

লেবুর রস শরীরে শক্তি বৃদ্ধি করে

ctgbarta24.com
Share

মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

lemonলাইফস্টাইল ডেস্ক : বিশ্বজুড়ে লেবু খুবই জনপ্রিয় এবং প্রতিটি দেশের রান্নাঘরে এটি একটি অপরিহার্য খাবার। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ফাইবার। তাছাড়া এটি উদ্ভিজ্জ যৌগ, খনিজ এবং দেহের জন্য প্রয়োজনীয় তেলে সমৃদ্ধ।

সকালে খালি পেটে এক গ্লাস লেবুর রস পান করুন। এরপর ১৫ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর সকালের নাস্তা খান। এর ফলে শরীর অধিক পরিমাণে পুষ্টি শোষণ করতে সক্ষম হবে।

চলুন এবার জেনে নিই লেবুর রসের চিত্তাকর্ষক সব উপকারিতা-

১. শক্তি বৃদ্ধি: লেবুর রস পরিপাক নালীতে প্রবেশ করে শরীরে শক্তি বৃদ্ধি করে। এটি মানসিক চাপ কমাতে ও মেজাজ ফুরফুরা করতেও সহায়ক ভূমিকা পালন করে।

২. কিডনির পাথর: লেবুতে উপস্থিত লবণ বা সাইট্রিক অ্যাসিড কিডনিতে ‘ক্যালসিয়াম অক্সালেট’ নামক পাথর গঠনে বাধা দেয়। সবচেয়ে সাধারণ কিডনি পাথরগুলোর মধ্যে এটি একটি।

৩. লিভার পরিষ্কার রাখে: লেবুতে বিদ্যমান সাইট্রিক অ্যাসিড কোলন, পিত্তথলি ও লিভার থেকে বর্জ্য পদার্থ বের করতে সাহায্য করে।

৪. ভাইরাসজনিত সংক্রমণ প্রতিরোধ: ভাইরাসজনিত সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করে লেবুর রস।

৫. হজমে সাহায্য করে: লেবুর রস হজমে ব্যাপক সাহায্য করে। সেইসঙ্গে পরিপাক নালী থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়।এটি কোষ্ঠকাঠিন্যও দূর করে।

৬. ত্বক পরিষ্কার করে:  লেবুতে উপস্থিত ভিটামিন সি ত্বকের কোষের ক্ষয় প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে। শুধু তাই নয়, এই উপাদান শরীরে কোলাজেন তৈরি করে। যা মুখের অবাঞ্ছিত দাগ দূর করে ঔজ্জ্বলতা ফিরিয়ে আনে।

৭. ওজন হ্রাস: লেবুতে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ রয়েছে। যা ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ করে। এক গবেষণায় দেখা গেছে, যারা খালি পেটে লেবুর রস খান, তাদের ওজন দ্রুত হ্রাস পায়। সুতরাং ওজন বৃদ্ধি নিয়ে চিন্তা না করে প্রতিদিন সকালে লেবুর রস খান।

৮. মূত্রনালীর সংক্রমণ দূর: যদি মূত্রনালীতে সংক্রমণ ঘটে। তাহলে প্রচুর পরিমাণে লেবুর রস পান করুন। এটি আরোগ্য লাভে সাহায্য করবে।

৯. চোখের স্বাস্থ্য: লেবুর রস চোখের স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে এবং চোখের সমস্যার বিরুদ্ধে লড়াই করে।

১০: ক্যান্সার প্রতিরোধে: লেবু অনেক ধরনের ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয়। বিশেষ করে স্তন ক্যান্সার প্রতিরোধে এর জুড়িমেলাভার।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

বরং কন্ঠ ছাড়ো জোরে  রনিয়া রহিম: তিনটা ছোট ছেলে খেলছে। হঠাৎ দুটো ছেলে - ওরা পিঠাপিঠি দুই ভাই - চিৎকার করে কেঁদে উঠলো। বড়রা ছুটে গেলো - কি ব্যাপার? অন্য বালকটি এই দুই ছে...
রনির মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ১২ মে ২০১৬ রনির মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম মহান...
যে ১৬টি অভিযোগে নিজামীর মৃত্যুদন্ড কার্যকর... আইন ও অপরাধ, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ১০ মে ২০১৬ যে ১৬টি অভিযোগে নিজামীর মৃত্যুদন্ড কার্যকর নিউজ ডেস্ক : একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালীন হত্যা...
সকল কাব্যের কবি সোমবার, ০৯ মে ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  জন্ম তোমার খুব দুর্দশায় সেই ছোট্রবেলায় হারালে বাবাকে,স্বর্গতুল্য মাকে, কায়ক্লেশে জীবন তোমার, কখনো করেছো...
লন্ডনের নতুন মেয়র হিসাবে নির্বাচিত সাদিক খান... শনিবার, ০৭ মে ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  আন্তর্জাতিক ডেস্ক : প্রথম মুসলমান হিসাবে লন্ডনের নতুন মেয়র হিসাবে নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্যের প্রধান ...



Leave a Reply