চটগ্রামে বজ্রপাতে নিহত সাবেক মন্ত্রীর ভাই, বৃষ্টিপাতে রেকর্ড হয়েছে ৬৫ দশমিক ৮ মিলিমিটার

ctgbarta24.com
Share

রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম

শুক্রবার, ১৩ মে ২০১৬

সারাদেশে বজ্রাঘাতে ৩৫ জনের মৃত্যু

চট্টগ্রাম : নগরীর বুকে তীব্র তাপদাহের পর শুক্রবার সকাল থেকে নেমে আসে বজ্রসহ বৃষ্টিপাত। দুপুর ১২টা পর্যন্ত বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে ৬৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকে বৃষ্টিতে স্বস্তি নেমে এসেছে নগরীতে। একই সঙ্গে সারাদেশে বজ্রপাতে নিহতের সংখ্যা বাড়াতে উদ্বেগও বাড়ছে জনমনে।

 

আজ শুক্রবার (১৩ মে) সকাল নয়টার দিকে পাহাড়তলী থানার বারুণী ঘাট বেড়িবাঁধ এলাকায় বজ্রপাতে নিহত হয়েছেন চট্টগ্রামের সাবেক মন্ত্রী আফছারুল আমীনের চাচাতো ভাই আমজাদ আলী (২৯) ।

এ ব্যাপারে পাহাড়তলী থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া সিটিজিবার্তা২৪ কে জানান, সাবেক মন্ত্রী আফছারুল আমীনের চাচাতো ভাই এবং নিজাম উদ দৌলার ছেলে আমজাদ আলী বেড়িবাঁধ এলাকায় বজ্রপাতে নিহত হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পাদনের কাজ চলছে বলে জানান তিনি।

এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাষ কর্মকর্তা শেখ হারুনুর রশিদ সিটিজিবার্তা২৪ডটকম কে জানান, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে ভোররাত তিনটার দিকে আরও ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সকাল থেকে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে শিগগির মেঘ কেটে যাবে। বৃষ্টিপাতও কমে আসবে।

এদিকে চট্টগ্রামে মৌসুমের প্রথম বজ্রসহ ভারী বৃষ্টিপাতে দেশে কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদায় মা-মাছ ডিম ছাড়বে এমন আশাতে ডিম সংগ্রহকারীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছের। তারা আশা করছেন, বজ্রসহ বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলের সময় প্রচুর ডিম সংগ্রহ করতে পারবেন।

এর আগে  গত ৭ এপ্রিল নমুনা ডিম ছেড়েছিল হালদার মা-মাছ। তখন জোয়ারের সময় অভিজ্ঞ জেলে ও মৎস্যজীবীরা রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ মাছের কিছু নিষিক্ত ডিম সংগ্রহ করেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও হালদা বিশেষজ্ঞ মো. মনজুরুল কিবরিয়া জানান, এখনো মা-মাছ ডিম ছাড়ার খবর পাওয়া যায়নি। দিনভর যদি বজ্রসহ ভারী বৃষ্টিপাত হয় এবং পাহাড়ি ঢল নেমে আসে তবে হয়তো মা-মাছ ডিম ছাড়বে। তবে ডিম সংগ্রহকারীরা প্রস্তুত রয়েছেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

রনি ভুল করেছে, বললেন মহিউদ্দিন চৌধুরী নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ১৮ মে ২০১৬ চট্টগ্রাম : ‘একজন জজ বিচার করে অপরাধীকে শাস্তি দিতে পারে আবার বিচার করে অপরাধীকে মুক্তিও দ...
সিরিয়া সংকট আলোচনা অগ্রগতি হয়েছে : জন কেরি... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম বুধবার, ১৮ মে ২০১৬ আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া সংকট নিয়ে ভিয়েনা আলোচনায় অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্...
ব্যবসায়ী-সরকার মুখোমুখি, ভ্যাট আইনে জটিলতা... অর্থনীতি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ১৮ মে ২০১৬ জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন কর (মূসক) বর্তমানে রাজস্ব আদায়ের অন্যতম প্রধান উৎস। বা...
মানবপাচারের শিকার ২৮ জন ফিরছে কাল নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ১৮ মে ২০১৬ কর্মসংস্থানের মাধ্যমে ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্যে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় চলত...
টেকনাফে ১১ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২ নিজস্ব প্রতিবেদক,  সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ১৭ মে ২০১৬ টেকনাফের দমদমিয়া চেকপোস্ট থেকে এ্যালুমিনিয়ামের দুইটি গামলার ভেতরে থেকে ১১ হাজার প...



Leave a Reply