রনি ভুল করেছে, বললেন মহিউদ্দিন চৌধুরী

ctgbarta24.com
Share

নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

বুধবার, ১৮ মে ২০১৬

রনি ভুল করেছে, বললেন মহিউদ্দিন চৌধুরী

চট্টগ্রাম : ‘একজন জজ বিচার করে অপরাধীকে শাস্তি দিতে পারে আবার বিচার করে অপরাধীকে মুক্তিও দিয়ে দিতে পারে। রনি ভুল করতে পারে কিন্তু তাই বলে কারাগারে তার জীবন ধ্বংস করা ন্যায়সঙ্গত হবে না।’

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির দুই বছরের দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল গ্রহণকারী বিচারকের উদ্দেশে এ কথা বলেছেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। দলীয় সভানেত্রী শেখ হাসিনার ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

গত ৭ মে হাটহাজারীর মির্জাপুরে ইউপি নির্বাচন চলাকালীন একটি ভোট কেন্দ্রের সামনে প্রভাব বিস্তারের অভিযোগে ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনিকে অস্ত্রসহ আটক করে দুই বছরের সাজা দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশিদ।

গত ১১ মে রনির এ দন্ডাদেশের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালতে আপিল করেন নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী। আগামী ২৬ জুন এই আপিলের শুনানি হওয়ার কথা রয়েছে।

আপিল গ্রহণকারী বিচারকের উদ্দেশে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘একটা তরুণকে অস্ত্র মামলা দিয়ে কারাগারে পাঠানো যায় কিন্তু তার জীবন ধ্বংস করা ন্যায়সঙ্গত হবে না। সে (রনি) ভুল করতে পারে। তাই আপনি (বিচারক) তার প্রতি আক্রোশ না হয়ে উদার হোন।’

রনির অসংখ্য সুনাম আছে আবার দুর্নামও আছে জানিয়ে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘একজন সন্তান অপরাধ করতেই পারে। তাকে মুক্ত করতে হবে। আমি তো আছি। ছলেবলে, কলা-কৌশলে যে কোনো উপায়ে তাকে মুক্ত করার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি।’

উল্লেলেখ্য, গত শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে রনিকে আটকের ঘটনায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশিদ ও হাটহাজারী থানার ওসির সুপরিকল্পিত চক্রান্ত ছিল বলে দাবি করে নগর ছাত্রলীগ। কিন্তি নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী গতকাল তার বক্তব্যে রনিকে আটকের ঘটনায় ম্যাজিস্ট্রেট ও ওসির বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি।

তথ্যসূত্র- সুপ্রভাত বাংলাদেশ

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

বেগম সম্পাদক নূরজাহান বেগম আর নেই সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম সোমবার, ২৩ মে ২০১৬ বিখ্যাত সাপ্তাহিক পত্রিকা বেগম সম্পাদক নূরজাহান বেগম আর নেই। বিখ্যাত সাপ্তাহিক পত্রিকা বেগম...
মুন্সিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩... মুন্সিগঞ্জ প্রতিনিধি,  সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ২৩ মে ২০১৬ মুন্সিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩ জন। মুন্সিগঞ্জের নিমতলীতে ট্রাকের সঙ্গে ...
গাজীপুরে লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল শুরু... গাজীপুর প্রতিনিধি, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ২৩ মে ২০১৬ গাজীপুরে লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল শুরু গাজীপুরে ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের ল...
সরকারি বিদ্যালয়গুলোতে শ্রেণিকক্ষ ও পরীক্ষাগারের অভাব, শিক্ষক নেই ২২৫৪ জন... সিটিজিবার্তা২৪ডটকম,  নিউজ ডেস্ক সোমবার, ২৩ মে ২০১৬ বাংলাদেশের সরকারি বিদ্যালয়গুলোতে শ্রেণিকক্ষ ও পরীক্ষাগারের অভাব, শিক্ষক নেই ২২৫৪ জন। বাংলাদ...
আতঙ্কে আওয়ামী লীগ সোমবার, ২৩ মে ২০১৬ সিটিজিবার্তা২৪ নিউজ ডেস্ক ঃ বিগত বেশ কিছু দিন ধরেই কথা উঠছে আওয়ামী লীগ সরকারের পতনের জন্য আন্তর্জাতিক মহলগুলো বিশেষ করে আ...



Leave a Reply