গাজীপুরে লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল শুরু

ctgbarta24.com
Share

গাজীপুর প্রতিনিধি, সিটিজিবার্তা২৪ডটকম

সোমবার, ২৩ মে ২০১৬

গাজীপুরে লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল শুরু

গাজীপুরে লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল শুরু

গাজীপুরে ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। মেরামত করা হয়েছে ক্ষতিগ্রস্ত রেলপথ ও স্লিপার। এরপর ট্রেন চলাচল শুরু হয়।

গতকাল রোববার দিবাগত রাত সোয়া একটার দিকে ভাওয়াল এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ধারকাজ ও মেরামত শেষে আজ সোমবার সকাল নয়টার দিকে ফের ট্রেন চলাচল শুরু হয়।

জয়দেবপুর রেল জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া বলেন, উদ্ধার ও মেরামতের কাজ শেষ হয়েছে। সকাল নয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। বিভিন্ন স্টেশনে আটকা পড়া ট্রেনগুলো গন্তব্যে যাচ্ছে।

রেলওয়ে পুলিশ সূত্র জানায়, হাওর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে গাজীপুর হয়ে মোহনগঞ্জ যাচ্ছিল। পথে একটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর যমুনা, বলাকাসহ কয়েকটি ট্রেন আশপাশে স্টেশনে আটকা পড়ে।

জয়দেবপুর রেল জংশনের মাস্টার মো. সাইদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর রাত তিনটার দিকে হাওর এক্সপ্রেস ট্রেনটি ক্ষতিগ্রস্ত বগিসহ পাঁচটি বগি ঘটনাস্থলে রেখে সাতটি বগি নিয়ে গন্তব্যে চলে যায়। খবর পেয়ে উদ্ধারকারী দল এসে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনায় দেড় শ গজ এলাকার রেলপথ ও স্লিপার ক্ষতিগ্রস্ত হয়।

জয়দেবপুর রেল জংশন সূত্র জানায়, দুর্ঘটনার পর টঙ্গী জংশনে ময়মনসিংহগামী বলাকা কমিউটার আটকা পড়ে। শ্রীপুর স্টেশনে আটকা পড়ে ঢাকাগামী যমুনা আন্তনগর এক্সপ্রেস। এ ছাড়া অন্যান্য স্টেশনেও ট্রেন আটকা পড়ে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

পুলিশ চাইলেই গ্রেফতার করতে পারবেনা নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ২৫ মে ২০১৬ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা অনুসারে সন্দেহজনকভাবে কাউকে গ্রেফতার এবং আটক ব্যক্তিকে ১৬৭ ধার...
মহাসড়কে তল্লাশির নামে যানবাহন থামানো যাবে না... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ২৫ মে ২০১৬ সুনির্দিষ্টভাবে অভিযোগ ছাড়া মহাসড়কে তল্লাশির নামে যানবাহন না থামানোর জন্য পুলিশ কর্মকর্তাদ...
গুজরাটকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে ব্যাঙ্গালুরু... আতিক মাসুদ, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ২৫ মে ২০১৬ খেলা : ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর প্রথম কোয়ালিফাইয়ারে রাইনার গুজরাট লায়ন্সকে ৪ উইক...
‘রনি’কে মুক্ত করতে আমিও মহিউদ্দিন চৌধুরীর সাথে মাঠে থাকবো’... রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ২৪ মে ২০১৬ চট্টগ্রাম : 'মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক "নুরুল আজিম রনি" কে যুক্তিযুক্তভাবে কারা...
‘দেশী-বিদেশী ষড়যন্ত্রকারী কেও শেখ হাসিনাকে উৎখাত করতে পারবে না।’... সিনিয়র করেসপন্ডেন্ট, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ২৪ মে ২০১৬ চট্টগ্রাম : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, 'বিএনপি-জামায়াত শেখ হাসিনার...



Leave a Reply