ঢাবি প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
মঙ্গলবার, ১৭ মে ২০১৬
জাতির জনক বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৫ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
মঙ্গলবার (১৭ মে) দুপুরে ঢাবির মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে রাজধানীর শাহবাগ মোড় ঘুরে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সহ-সভাপতি এরশাদুর রহমান চৌধুরী, কাজী এনায়েত, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতারা।
উল্লেখ্য, ১৯৮১ সালের ১৭ মে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ নির্বাসন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন।

