মুস্তাফিজ কাউন্টি খেললে বাংলাদেশের জন্য ভালোই হবে : হাথুরুসিংহে

ctgbarta24.com
Share

খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

বুধবার, ১৮ মে ২০১৬

মুস্তাফিজ কাউন্টি খেললে বাংলাদেশের জন্য ভালোই হবে : হাথুরুসিংহে

বাংলাদেশের কার্টার মাস্টার মুস্তাফিজুর রহমান কাউন্টি ক্রিকেটে খেলবেন কিনা এ বিষয়ে বিতর্কের যেন শেষ নেই। ক্রিকেটীয় কর্মকর্তাদের মতে, দীর্ঘ সময় ধরে মাঠে টানা খেলায় থাকলে ইনজুরিতে পড়ার আশঙ্কা থাকতে পারে।

কিন্তু জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ভাবছেন ভিন্ন ভাবে। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল এই কোচের মতে, মুস্তাফিজ সাসেক্সের হয়ে খেললে বাংলাদেশের জন্যই ভালোই হবে।

২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০১৯ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। তাই কাউন্টি খেললে মুস্তাফিজ ও বাংলাদেশের জন্যই ভালো হবে বলে মতে করেন হাথুরুসিংহে। বললেন,

‘আমাদের দেখতে হবে আইপিএলের পর তার ফিটনেস কেমন, আমি জানি তার সাসেক্সের চুক্তির ব্যাপারে এবং আমার ওখানে অনেক চেনাজানা আছে।’

‘আমরা আলোচনা করেছি মুস্তাফিজ যদি ফিট থাকে তাহলে কাউন্টি খেলা তার জন্য খুবই ভালো হবে। আমাদের ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হবে, ফলে ওখানকার কন্ডিশনের সাথে পরিচিত হতে পারলে সেটা মুস্তাফিজের জন্যই ভালো।’

এদিকে আইপিএলের মুস্তাফিজের রহস্য সমাধান হয়ে যাওয়া নিয়ে ক্রিকেটপ্রেমীদের যথেষ্ট উদ্বেগ থেকেই যাচ্ছে। কিন্তু এই লঙ্কান ভাবছেন অন্যভাবে। তার মতে, আধুনিক ক্রিকেটে এটাই স্বাভাবিক।

বরং এটা মুস্তাফিজকে বড় ক্রিকেটার হতে সাহায্য করবে। বললেন,

‘আমি মনে করি আইপিএল মুস্তাফিজের সুফল বয়ে আনবে। ব্যাটসম্যানরা তাকে কিভাবে খেলে এ ব্যাপারে সে আরও সতর্ক হবে এবং আরও বুদ্ধিমান হবে। সে যেই অভিজ্ঞতা অর্জন করছে তা খুবই মূল্যবান।’

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

মংলা ও পায়রা সমুদ্রবন্দরেও ৭ নম্বর বিপদ সংকেত জারি... নিউজ ডেস্ক, সওটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ২০ মে ২০১৬ সৃষ্ট ঘূর্ণিঝড়ে সাগর উত্তাল বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ উপকূলের দিকে ধেঁয়ে আসছে।...
বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’... চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৭ নম্বর, কক্সবাজার উপকূলকে ৬ নম্বর এবং মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৫ নম্বর বিপদ সংকেত জারি মাহাবুবুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম...
চট্টগ্রাম বন্দরে এলার্ট-থ্রি রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ২০ মে ২০১৬ চট্টগ্রাম : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ খুব দ্রুত বেগে বাংলাদেশ উপকূলের দিকে অগ্রস...
চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত জারি... শুক্রবার, ২০ মে ২০১৬ নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম চট্টগ্রাম : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূল থেকে ক...
নির্বাচনী ও প্রচলিত আইনে রনির বিচার হবে; সিইসি... শুক্রবার, ২০ মে ২০১৬ সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম নিজস্ব প্রতিবেদক: গত ৭ মে হাটহাজারীর ইউপি নির্বাচনে অস্ত্রসহ আটক নগর ছাত্রলীগের নেতা নুর...



Leave a Reply