কুমিরের সঙ্গে ৭২ বছরের বৃদ্ধের লড়াই

ctgbarta24.com
Share

আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

বুধবার, ১৮ মে ২০১৬

কুমিরের সঙ্গে ৭২ বছরের বৃদ্ধের লড়াই

একদল কুমিরের হামলা থেকে বেঁচে থাকার ঘটনা তেমন শোনা যায় না। কিন্তু এই বিরল ঘটনাটি ঘটিয়েছেন ৭২ বছরের এক বৃদ্ধ। কুমীরের সঙ্গে রীতিমত লড়াই করে বেঁচে আছেন অস্ট্রেলিয়ার ওই নাগরিক। তবে কুমিরের হামলার পর পানিতে ডুবে মারা গেছেন তার এক বন্ধু।

মঙ্গলবার সকালে ডারউইন শহর সংলগ্ন এক খাঁড়িতে কাঁকড়া ধরতে গিয়েছিলেন দুই বন্ধু। বেশ ভালই সময় কাটছিল তাদের। এসময় হঠাৎ করে নৌকায় আক্রমণ করে বসে একদল নোনাপানির কুমির। এক কুমিরের লেজের বাড়িতে উল্টে যায় তাদের ১০ ফুট লম্বা নৌকাটি। ফলে পানিতপ ডুবে মারা যান তার সঙ্গী।

দ্রুত সাঁতরে নৌকায় ওঠার চেষ্টা করেন তিনি। তার আগেই তাকে ঘিরে ধরে একদল কুমির। এখন কি করা! আর কেউ হলে তো ভয়েই মরে যেত। কিন্তু বিপদে সাহস হারানোর মানুষ নন ৭২ বছরের ওই বৃদ্ধ। তিনি তার হাতে থাকা ছোট নোঙর আর বৈদ্যুতিক প্লাগ নিয়ে কুমিরের ওপর ঝাঁপিয়ে পড়েন। দীর্ঘ তিন ঘণ্টা ধরে চলে জলদানবদের সঙ্গে বৃদ্ধ মানুষটির লড়াই। তার আঘাতে থেতলে যায় এক কুমিরের মাথা। এরপর তিনি কোনোরকমে সাঁতরে একটি গাছের ওপর উঠে বসেন। তখনো কুমিরগুলো গাছের নিচে এসে ঘোরাফেরা করতে থাকে। তখন সাহায্যের জন্য সমানে চিৎকার করতে থাকেন ওই বৃদ্ধ। আশপাশের কাঁকড়া শিকারীরা তার চিৎকার শুনে সাহায্যর জন্য এগিয়ে আসে এবং একটি এয়ার অ্যাম্বুলেন্সকে খবর দেয়। খবর পাওয়ার পর উদ্ধারকারীরা এসে ওই বৃদ্ধ ও তার মৃত সঙ্গীর লাশ উদ্ধার করেন।

উদ্ধারের পর আতঙ্কিত ওই বৃদ্ধকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার সকালে তিনি ছাড়া পেয়েছেন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

নারী পণ্য নয়, নিষিদ্ধ স্বল্পবসনা বিজ্ঞাপন... আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ১৮ মে ২০১৬ টেলিভিশনে অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে দেখছেন বিজ্ঞাপন। অর্থাৎ দেখছেন সুন্দরী, আকর্ষণীয় ন...
কিম জং উনের সাথে দেখা করবেন ট্রাম্প আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ১৮ মে ২০১৬ ট্রাম্প ও কিম জং উন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী...
সিরিয়া সংকট আলোচনা অগ্রগতি হয়েছে : জন কেরি... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম বুধবার, ১৮ মে ২০১৬ আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া সংকট নিয়ে ভিয়েনা আলোচনায় অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্...
বিশ্ব মিডিয়ায় নিজামীর ফাঁসির সংবাদ আন্তর্জাতিক ডেস্ক,  সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ১১ মে ২০১৬ ইতিহাসের দায়মুক্তির ক্ষেত্রে আরও অনেক দূর এগিয়ে গেল বাংলাদেশ। মঙ্গলবার (১০ মে) দিন...
উত্তর কোরিয়ায় বিবিসির সাংবাদিক রুপার্ট আটক... সোমবার, ০৯ মে ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ায় বিবিসির সাংবাদিক রুপার্ট উইংফিল্ড হায়েসকে আটকের পর তাকে দেশ থেকে বহি...



Leave a Reply