কিম জং উনের সাথে দেখা করবেন ট্রাম্প

ctgbarta24.com
Share

আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

বুধবার, ১৮ মে ২০১৬

কিম জং উনের সাথে দেখা করবেন ট্রাম্প

ট্রাম্প ও কিম জং উন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে দেশটির প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে সরাসরি আলোচনা করতে চান।

মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘ আমি তার সঙ্গে কথা বলবো। তার সঙ্গে কথা বলতে আমার কোনো সমস্যা নেই।’

উত্তর কোরিয়া যাতে তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দেয় সেজন্যই তিনি কিম জং উনের সঙ্গে কথা বলতে আগ্রহী বলে জানান ট্রাম্প।

রিপাবলিকান দলের এই মনোনয়ন প্রত্যাশী একইসঙ্গে জানান, উত্তর কোরিয়াকে তার পথ থেকে ফেরাতে তিনি চীনের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবেন। প্রসঙ্গত, চীনই উত্তর কোরিয়ার একমাত্র ঘনিষ্ঠতম দেশ।

ট্রাম্প বলেন, একই সময় আমি চীনের ওপর প্রচণ্ড চাপ প্রয়োগ করবো। কারণ চীনের ওপর আমাদের অনেক বেশি অর্থনৈতিক ক্ষমতা রয়েছে।

তবে ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন ট্রাম্পের এই মন্তব্যের পর তার পররাষ্ট্রবিষয়ক নীতিকে ‘অবাস্তব’ বলে মন্তব্য করেছেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

নির্বাচনী ও প্রচলিত আইনে রনির বিচার হবে; সিইসি... শুক্রবার, ২০ মে ২০১৬ সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম নিজস্ব প্রতিবেদক: গত ৭ মে হাটহাজারীর ইউপি নির্বাচনে অস্ত্রসহ আটক নগর ছাত্রলীগের নেতা নুর...
আসছে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’, চট্টগ্রামে কর্মকর্তাদের ছুটি বাতিল... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ১৯ মে ২০১৬ চট্টগ্রাম : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'রোয়ানু'র মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে চট্টগ্...
শব-ই-বরাতে নগরীতে পটকা-বাজি ফোটানো ও বিক্রয় নিষিদ্ধ... বৃহস্পতিবার, ১৯ মে ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম প্রেস বিজ্ঞপ্তি মোঃ ইকবাল বাহার, পিপিএম বিপি-৬১৮৯০২০৯১৭ পুলিশ কমিশনার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ...
টিনু একজন আদর্শিক নেতার নাম; নগর ছাত্রলীগ... বৃহস্পতিবার , ১৯ মে ২০১৬ সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম প্রেস বিজ্ঞপ্তি : ১৯ মে দৈনিক পূর্বকোণ পত্রিকার স্থানীয় পাতায় প্রকাশিত ' অবিলম্বে ...
রনিকে ২৫ মে মুক্তি না দিলে ২৬ মে থেকে লাগাতার হরতাল... বৃহস্পতিবার , ১৯ মে ২০১৬ নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম অর্জন ৭১ চট্টগ্রাম মহানগর কমিটি রনির মুক্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন...



Leave a Reply