পবিত্র শব-ই-বরাত উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানো বন্ধ

ctgbarta24.com
Share

বৃহস্পতিবার, ১৯ মে ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

প্রেস বিজ্ঞপ্তি

imageপবিত্র শব-ই-বরাত উপলক্ষে শিশু কিশোর ও অন্যান্য অনেকে আতশবাজিসহ বিভিন্ন ধরনের পটকা ফোটানোর চেষ্টা করে থাকে। পটকা ফোটানোর ফলে ধর্মপ্রাণ মুসলমানদের ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ইবাদত-বন্দেগীতে বিঘ্ন ঘটে ও শব-ই বরাতের ভাবগাম্ভীর্য ক্ষুন্ন করে এবং জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। আইন-শৃঙ্খলা রক্ষাসহ ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আতশবাজি ও পটকা ফোটানো বন্ধ হওয়া বাঞ্চনীয়।

এমতাবস্থায় আইন-শৃঙ্খলা রক্ষাসহ ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ২২-০৫-২০১৬ খ্রিঃ দিবাগত রাত পবিত্র শব-ই-বরাত অনুষ্ঠান উপলক্ষে আমি মোঃ ইকবাল বাহার, পিপিএম, পুলিশ কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮ এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতা বলে ২২-০৫-২০১৬ খ্রিঃ সন্ধ্যা ০৬.০০ ঘটিকা হতে ২৩-০৫-২০১৬ খ্রিঃ সকাল ০৮.০০ ঘটিকা পর্যন্ত চট্টগ্রাম মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি ও পটকা ফোটানো, উহার উৎপাদন, বিক্রয়, মজুদ ও বহন নিষিদ্ধ ঘোষনা করছি। আতশবাজি ও পটকা ফোটানো, উহার উৎপাদন, বিক্রয়, মজুদ ও বহন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মোঃ ইকবাল বাহার, পিপিএম
বিপি-৬১৮৯০২০৯১৭
পুলিশ কমিশনার
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ
চট্টগ্রাম।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ছাত্রলীগ নেতার দখলকৃত বাসা থেকে গুলি উদ্ধার... সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ২৩ মে ২০১৬ কারাবন্দী সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু। সিলেট: ছাত্রলীগের সাবেক সিলেট জেলা সভাপতি...
বায়োমেট্রিক সিম জালিয়াতি চক্রের সন্ধান, আটক ২... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ২৩ মে ২০১৬ চট্টগ্রাম : বায়োমেট্রিক সিম জালিয়াতির মাধ্যমে চট্টগ্রাম মহানগরী ও জেলা জুড়ে বিকাশ একাউ...
অক্সিজেনে ২৯ হাজার ইয়াবাসহ কাভার্ড ভ্যান চালক ও সহকারী আটক... নিজস্ব প্রতিবেদক,  সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ২১ মে ২০১৬ বায়েজিদ থানা পুলিশ ২৯০০০ ইয়াবাসহ ট্রাক চালক ও হেলপার আটক। চট্টগ্রাম : বন্দরর নগরীর অক...
ঢাকার মুগদা থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে আটক ১৮... শুক্রবার,২০মে ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম ঢাকা : রাজধানীর উপকণ্ঠ সাভারের তুরাগে মধুমতি মডেল টাউন এলাকার একটি বাংলো বাড়ি থেকে ১৮ নারী-পুরুষকে আটক কর...
নির্বাচনী ও প্রচলিত আইনে রনির বিচার হবে; সিইসি... শুক্রবার, ২০ মে ২০১৬ সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম নিজস্ব প্রতিবেদক: গত ৭ মে হাটহাজারীর ইউপি নির্বাচনে অস্ত্রসহ আটক নগর ছাত্রলীগের নেতা নুর...



Leave a Reply