লন্ডনের নতুন মেয়র হিসাবে নির্বাচিত সাদিক খান

ctgbarta24.com
Share

শনিবার, ০৭ মে ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

london ,ayorআন্তর্জাতিক ডেস্ক : প্রথম মুসলমান হিসাবে লন্ডনের নতুন মেয়র হিসাবে নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা সাদিক খান। পাকিস্তানি বংশোদ্ভূত এই নেতা শুধু লন্ডনেরই নয়, ইউরোপের কোন রাজধানী শহরের প্রথম মুসলিম মেয়র।

সাদেক খান তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কনজারভেটিভ পার্টির জ্যাক গোল্ডস্মিথের চেয়ে প্রায় ১৩ শতাংশ ভোট বেশি পেয়েছেন।

সাদিক খানের বাবা ছিলেন একজন বাস ড্রাইভার। তিনি পাকিস্তান থেকে ব্রিটেনে আসেন অভিবাসী হয়ে। লেবার পার্টির রাজনীতিতে যুক্ত হওয়ার আগে তিনি একজন মানবাধিকার আইনজীবী হিসেবে কাজ করেছেন।

নির্বাচনী প্রচারণার সময় কনজারভেটিভ পার্টির তরফ থেকে সাদিক খানের মুসলিম পরিচয়কে সামনে এনে নেতিবাচক প্রচারণা চালানো হয়েছিল।

এমনকি সাদিক খানের সাথে উগ্রপন্থীদের যোগাযোগ আছে বলে প্রচারণা চালায় কনজারভেটিভ পার্টি। কিন্তু নির্বাচনে এর কোন প্রভাব তৈরি হয়নি।

সাদিক খান তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কনজারভেটিভ পার্টির জ্যাক গোল্ডস্মিথের চেয়ে প্রায় ১৩ শতাংশ ভোট বেশি পেয়েছেন

লন্ডনের একটি বাংলা সাপ্তাহিকের সম্পাদক এমদাদুল ইসলাম চৌধুরী বলেন মি: খানের জয় বেশ তাৎপর্যপূর্ণ। বহু সংস্কৃতির শহর হিসেবে লন্ডনের যে পরিচিতি আছে, এই বিজয় সে পরিচয়কে আরো জোরালো করবে বলে তিনি মনে করেন।

সাদিক খানের বিরুদ্ধে তার প্রতিপক্ষরা নেতিবাচক প্রচারণা চালালেও তিনি সেটি করেনি বলে উল্লেখ করেন মি: চৌধুরী। নির্বাচনী প্রচারণায় সাদিক খান তার কর্মসূচী তুলে ধরেছেন।

মি: চৌধুরী বলেন, সাদিক খান ধর্মীয় বিতর্কে না জড়িয়ে তিনি লন্ডনবাসীর জন্য কী করতে চান সেটি তুলে ধরেছেন।

লন্ডনের আবাসন সমস্যার সমাধান, পরিবহনের ভাড়া বৃদ্ধি না করা – এসব বিষয়ে সাদিক খান তার পরিকল্পনার কথা তুলে ধরেন।

এই বিজয়কে লেবার পার্টির নেতা জেরেমি করবিনের জন্যও একটি বিজয় হিসাবে দেখা হচ্ছে। মি: করবিন গতবছর লেবার পার্টির দায়িত্ব নিয়েছেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

সকল কাব্যের কবি সোমবার, ০৯ মে ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  জন্ম তোমার খুব দুর্দশায় সেই ছোট্রবেলায় হারালে বাবাকে,স্বর্গতুল্য মাকে, কায়ক্লেশে জীবন তোমার, কখনো করেছো...
রুখে দাঁড়াবে আমাদের এই বাংলাদেশ! সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম শুক্রবার, ৬ মে ২০১৬ ফাইল ছবি ডঃ জাফর ইকবাল আজ দুপুর বেলা আমি আমার সহকর্মীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে ব...
পরিস্থিতি মঙ্গলবার, ০৩ মে ২০১৬  সিটিজিবার্তা২৪ডটকম  সাহিত্য ডেস্ক : জ্যা, জন, জয় আর জিত ওরা চারজন বন্ধু একসাথে হাঁটছিল ওদের সবার বাড়ির পাশের একটা ছোট্ট বন...
“জয়কে এখন কুপিয়ে মেরে ফেলা হয় হাসিনা বলবে ‘নাস্তিক’ ছিল” তসলিমা নাসরিন... সোমবার, ০২ মে ২০১৬ ০৯:৩০ ঘণ্টা ‘জয়ও ভেতরে ভেতরে হয়তো নাস্তিক ছিল। আমরা জানতাম না। নাস্তিক না হলে বা মুক্তমনা না হলে সন্ত্রাসীরা ওকে মারবে কেন’ ...
জাফর ইকবালের নিরাপত্তায় সশস্ত্র পুলিশ... আহমেদ নওশাদ, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৩০ এপ্রিল ২০১৬ জাফর ইকবাল সিলেট : বাড়তি নিরাপত্তার জন্য জনপ্রিয় লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ...



Leave a Reply

}(document, 'script', 'facebook-jssdk'));