“জয়কে এখন কুপিয়ে মেরে ফেলা হয় হাসিনা বলবে ‘নাস্তিক’ ছিল” তসলিমা নাসরিন

ctgbarta24.com
Share

সোমবার, ০২ মে ২০১৬ ০৯:৩০ ঘণ্টা

‘জয়ও ভেতরে ভেতরে হয়তো নাস্তিক ছিল। আমরা জানতাম না। নাস্তিক না হলে বা মুক্তমনা না হলে সন্ত্রাসীরা ওকে মারবে কেন’

 

নিউজ ডেস্ক,  সিটিজিবার্তা২৪ডটকম

PM-Hasina_Taslima-Nasrin

“জয়কে এখন কুপিয়ে মেরে ফেলা হয় হাসিনা বলবে ‘নাস্তিক’ ছিল” তসলিমা নাসরিন

চট্টগ্রাম : বাংলাদেশে ক্রমাগত মুক্তমনা-প্রগতিশীল মানুষগুলোকে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে উগ্রবাদী গোষ্ঠী কর্তৃক হত্যায় উদ্বেগ জানিয়ে নির্বাসিত নারীবাদী লেখক তসলিমা নাসরিন বলেছেন, ‘এখন কোনো আস্তিককে মেরে ফেলা হলেও বলা হবে, ও ব্যাটা নির্ঘাত নাস্তিক ছিল।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনকে ‘মুক্ত’ না করে ‘বদ্ধ’ করার উপদেশ দিচ্ছেন মন্তব্য করে তসলিমা বলেন, “জয়কেও যদি এখন কুপিয়ে মেরে ফেলা হয়, হাসিনা বলবেন, ‘জয়ও ভেতরে ভেতরে হয়তো নাস্তিক ছিল। আমরা জানতাম না। নাস্তিক না হলে বা মুক্তমনা না হলে সন্ত্রাসীরা ওকে মারবে কেন?”

সোমবার (২ মে) তসলিমা নাসরিন তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর উদ্দেশে এ শ্লেষ ছুড়ে দেন। সিটিজিবার্তা পাঠকের জন্য তসলিমা নাসরিনের স্ট্যাটাসটি সম্পূর্ণ হুবহু তুলে দেয়া হল—

Taslima_Nasrin_Facebook_Statuse

“জয়কে এখন কুপিয়ে মেরে ফেলা হয় হাসিনা বলবে ‘নাস্তিক’ ছিল” তসলিমা নাসরিন

‘পুরো বিশ্ব জানে বাংলাদেশে নাস্তিকদের কুপিয়ে মারছে ইসলামী সন্ত্রাসীরা। এখন কোনো আস্তিককে মেরে ফেলা হলেও বলা হবে, ও ব্যাটা নির্ঘাত নাস্তিক ছিল।

হাসিনার ছেলে জয়কেও যদি এখন কুপিয়ে মেরে ফেলা হয়, হাসিনা বলবেন, ‘জয়ও ভেতরে ভেতরে হয়তো নাস্তিক ছিল। আমরা জানতাম না। নাস্তিক না হলে বা মুক্তমনা না হলে সন্ত্রাসীরা ওকে মারবে কেন’।

সন্ত্রাসীদের বিচারের প্রতি আস্থা দেশের প্রধানমন্ত্রীরও আছে। আস্থা আছে বলেই প্রধানমন্ত্রী খুনীদের শাস্তি দেওয়ার পক্ষে নন। তিনি বরং মুক্তমনাদের উপদেশ দিচ্ছেন মনকে মুক্ত না করে বদ্ধ করতে। জটিল লেখালেখি বন্ধ করতে।

হত্যাকারীদের, আক্রমণকারীদের, ঘৃণাকারীদের বিচারের ওপর মানুষের আস্থা অসম্ভব বেশি। তাদের বিচার আর আদালতের বিচারের মধ্যে মানুষ পার্থক্য দেখে না।

‘ওকে যখন খুন করা হয়েছে, খুনের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ না থাকলে ওরা খুন করবে কেন!’ এ কথা প্রধানমন্ত্রীও যেমন বলেন, আমজনতাও বলেন।

ইসলামী সন্ত্রাসীরা নাস্তিক খুন শুরু করার পর থেকে নাস্তিকদের যতোনা অপরাধী ভাবতো মানুষ, তার চেয়ে বেশি অপরাধী ভাবছে। নাস্তিকরা খুন হওয়ার মতো অপরাধ করে বলেই ধারণা জন্মেছে।

সন্ত্রাসী আর খুনিদের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস দিন দিন বাড়ছে , আর ভিকটিমদের প্রতি মানুষের ঘৃণা এবং অবিশ্বাসও দিন দিন বাড়ছে। সন্ত্রাসী আর খুনির প্রতি যে বিশ্বাস মানুষের, তা অনেকটা ঈশ্বরে বিশ্বাসের মতো। ঈশ্বর যেমন কোনো ভুল করতে পারেন না, মানুষ মনে করে খুনিরাও কোনো ভুল করতে পারে না।

“ঈশ্বর যেমন কোন মানুষ কী করছে, কার মনে কী আছে সব জানেন, খুনিরাও জানে সব, খুনিরা জানে কে ভেতরে ভেতরে আস্তিক, কে নাস্তিক। ”

‘ঈশ্বর যেমন শাস্তি দেন মানুষকে, কর্মফল দেন, খুনি সন্ত্রাসীরাও তাই করে’

‘সন্ত্রাসীদের মানুষ ভয় পায়, ঈশ্বরকে যেমন ভয় পায়।’

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

আমদানিতে কমছে এলসি খোলা অর্থনীতি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ৯ মে ২০১৬ এলসি বিভিন্ন পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার হার কমছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলা...
বৃষ্টি আইনে আবাহনীকে ২১ রানে হারিয়েছে রূপগঞ্জ... খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ৯ মে ২০১৬ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুর শের...
মুমিনুলের সেঞ্চুরিতে ভিক্টোরিয়ার জয় খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ৯ মে ২০১৬ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে এক সঙ্গেই জ্বলে উঠলেন মুমিনুল হক এবং আব্দুল মজ...
সড়ক, খাল ও নালার বেহাল দশা, মেয়র ক্ষুদ্ধ... ওয়াহিদুল আলম জিমি,  সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ০৯ মে ২০১৬ ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড পায়ে হেটে সরেজমিন প্রদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ...
সকল কাব্যের কবি সোমবার, ০৯ মে ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  জন্ম তোমার খুব দুর্দশায় সেই ছোট্রবেলায় হারালে বাবাকে,স্বর্গতুল্য মাকে, কায়ক্লেশে জীবন তোমার, কখনো করেছো...



Leave a Reply